ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

গত ২৪ ঘণ্টায় ৩১০ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:৪৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
  • ২৬১ Time View

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩১০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এদের মধ্যে ১৯৭ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ১১৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৭১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১ হাজার ৯১৬ জন ঢাকার মধ্যে এবং ৭৯৯ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৪ অক্টোবর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৩ হাজার ৫৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৭ হাজার ৪৫৬ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৬ হাজার ১৩৬ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ২০ হাজার ৭৯৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ১৫ হাজার ৪৯৫ জন ঢাকার বাসিন্দা, বাকি ৫ হাজার ২৯৯ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।

শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৩ জন মারা গেছে।

সূত্র : ইউএনবি

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

গত ২৪ ঘণ্টায় ৩১০ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে

Update Time : ১১:৪৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২