ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

বাফুফেকে আর্থিক জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা

বাফুফেকে আর্থিক জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বাংলাদেশ ফুটবল দলের সাবেক ব্রিটিশ কোচ জেমি ডে’র সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও তাকে পাওনা পরিশোধ না করায় জরিমানা গুনতে হচ্ছে বাফুফেকে। জরিমানার অঙ্ক বাংলাদেশি অর্থমূল্যে প্রায় কোটি টাকার সমান।
জরিমানার বিষয়টি জেমি ডে ইংল্যান্ড থেকে নিশ্চিত করেছেন।
গত বছর সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়ন টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বাফুফে জেমি ডেকে কাজ থেকে দূরে রাখে৷ জেমি ডে’র চুক্তি ২০২২ সালের আগস্ট পর্যন্ত থাকলেও বাফুফে তার পাওনা পরিশোধ করেনি৷ এজন্য জেমি আইনজীবীর মাধ্যমে ফিফায় আবেদন করেন৷ বাফুফে ফিফার সঙ্গে এ নিয়ে আলোচনা করেছে। শেষ পর্যন্ত ফিফার রায় জেমির পক্ষে গিয়েছে।
সেখানে বাফুফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাফুফেকে ৮৪ হাজার ইউএস ডলার এবং এর সঙ্গে ইন্টারেস্টও জরিমানা হিসেবে দিতে বলে ফিফা। যা বাংলাদেশি অর্থমূল্যে প্রায় কোটি টাকার সমান।
জেমি লন্ডন থেকে জানান, ফিফা আমার অর্থ প্রদানের জন্য বাফুফেকে নির্দেশ দিয়েছে। আমার আইনজীবী এই রকমই জানিয়েছেন।
বিভিন্ন মাধ্যমে কোটি টাকার জরিমানার কথা উল্লেখ হলেও তিনি বলেন, টাকার অঙ্কটি গোপনীয়। তবে যেটি বলা হচ্ছে অতোটা নয়। আমার আইনজীবী ও বাফুফে এ বিষয়ে বিস্তারিত জানে। আমি শুধু জানি, ফিফা আমার পক্ষে রায় দিয়েছে।
এই ইস্যুতে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ফিফার এই সিদ্ধান্তের বিপরীতে আপিল করবেন তারা। যদিও ফিফার দেওয়া জরিমানার বিষয়টি স্বীকার করেছেন বাফুফের সাধারণ সম্পাদক।
প্রসঙ্গত, চুক্তি শেষ হওয়ার আগে চাকরি থেকে বরখাস্ত করায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে অভিযোগ জানায় জেমি। যেখানে এই ব্রিটিশ কোচ চুক্তির মেয়াদের সেই এক বছরের বেতন দাবি করেন। এ জন্য গত ১১ অক্টোবর (মঙ্গলবার) জেমি এবং বাফুফে দুই পক্ষকে শুনানির জন্য ডাকে ফিফা।
Tag :

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

বাফুফেকে আর্থিক জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা

Update Time : ০৫:১৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২