ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গত একদিনে সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:৫৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
  • ২১৭ Time View

গত একদিনে সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে ১৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৪১৬ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৫৩৩ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ৩ হাজার ২৫৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ২৪৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৭০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ।

এছাড়া গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৮ হাজার ৬৭৮ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Tag :

গত একদিনে সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু

Update Time : ০১:৫৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২