ঢাকা ০২:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টানটান উত্তেজনাকর ম্যাচে জয় বাংলাদেশের

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:২১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • ২৪৮ Time View

খর্ব শক্তির নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকার কাছে হারে শোচনীয়ভাবে। আজ আফ্রিকারই আরেক দেশ জিম্বাবুয়েকে হারিয়ে জয়ে ফিরল টাইগাররা। ব্রিসবেনের গ্যাবায় সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে ৩ রানের জয় পেয়েছে সাকিব আল হাসানরা। বাংলাদেশের দেওয়া ১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ে থামে ১৪৭ রানে।

শেষ দুই ওভারে জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার ছিল ২৬ রান। হাতে ছিল ৫ উইকেট। ক্রিজে শন উইলিয়ামস ও রায়ান বার্ল। শেষ দুটি ওভার করেন সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন সৈকত। ১৯তম ওভারে ১০ রান দিয়ে শন উইলিয়ামসকে সাজঘরে পাঠান সাকিব। সরাসরি থ্রোতে স্ট্যাম্প ভাঙ্গেন বাংলাদেশ অধিনায়ক।

শেষ ওভারে ১৬ রান লাগতো জিম্বাবুয়ের। সেই ওভারে ১২ রান দিয়ে বাংলাদেশের ৩ রানের জয় নিশ্চিত করেন মোসাদ্দেক হোসেন।

Tag :
জনপ্রিয়

টানটান উত্তেজনাকর ম্যাচে জয় বাংলাদেশের

Update Time : ০৭:২১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২