ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬

অ্যাডিলেডে আফগানিস্তানের বিপক্ষে ৪ রানের জয় নিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো অস্ট্রেলিয়া

টি-২০ বিশ্বকাপে অ্যাডিলেডে আফগানিস্তানের বিপক্ষে ৪ রানের জয় নিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো অস্ট্রেলিয়া। অজিদের জয়ে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল শ্রীলঙ্কার। ইংল্যান্ডকে যদি শ্রীলঙ্কা হারাতে পারে, তবেই শেষ চারে যাবে অজিরা।

শুক্রবার অ্যাডিলেড ওভালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ সংগ্রহ করে অজিরা। ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩২ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন গ্লেন ম্যাক্সওয়েল। মিচেল মার্শ ৩০ বলে ৪৫ ও মার্কাস স্টইনিস ২১ বলে ২৫ রান করেন। ১৮ বলে ২৫ রান করেন ডেভিড ওয়ার্নার। ক্যামেরন গ্রিন ৩, স্টিভ স্মিথ ৪, এই ম্যাচে অজি অধিনায়ক ম্যাথু ওয়েড ৬ রান করেন। প্যাট কামিন্স ১ ও কেন রিচার্ডসন শূন্য রানে আউট হন।

নবীন উল হক ৪ ওভারে ২১ রানে তিনটি, ফজলহক ফারুকি ৪ ওভারে ২৯ রান খরচ করে দুটি উইকেট নেন। মুজিব উর রহমান ৪ ওভারে ৪২ রান দিয়ে এবং রশিদ খান ৪ ওভারে ২৯ রান দিয়ে একটি করে উইকেট পেয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে। তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৩ বলে ৩৯ রান করেন গুলাবদিন। দুটি করে চার ও ছয়ের সাহায্যে ১৭ বলে ৩০ রান করেন রহমানুল্লাহ গুরবাজ। ৯৯ রানে পঞ্চম ও ১০৩ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর রশিদ খান ও দারউইশ রসুলি ঝোড়ো ব্যাটিং চালাতে থাকেন। ১৮তম ওভারে কেন রিচার্ডসন ১৬ ও ১৯তম ওভারে জশ হ্যাজলউড ১১ রান দেন। তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৩ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন রশিদ খান।

অ্যাডাম জাম্পা ৪ ওভারে ২২ রানের বিনিময়ে দুটি উইকেট নেন। জশ হ্যাজলউড ৪ ওভারে ৩৩ রান খরচ করে ২টি উইকেট নেন। কেন রিচার্ডসনকে অজিরা নিয়েছিল মিচেল স্টার্কের জায়গায়। তিনি একটি উইকেট পেলেও ৪ ওভারে ৪৮ রান খরচ করেন।

Tag :

ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অ্যাডিলেডে আফগানিস্তানের বিপক্ষে ৪ রানের জয় নিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো অস্ট্রেলিয়া

Update Time : ০১:১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২