ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬

সাবধানী ব্যাট করতে থাকে পাকিস্তান, ফিরে গেছেন রিজওয়ান এবং হারিস

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৮:৫০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
  • ২১৯ Time View

বৃষ্টি শঙ্কা মাথায় নিয়েই মেলবোর্নে শুরু হয়েছে বিশ্বকাপ ফাইনাল। শতভাগ বৃষ্টির পূর্বাভাস থাকলেও পাওয়ার প্লে শেষেও দেখা মেলেনি বৃষ্টির। তবে কালো মেঘ মাথায় নিয়েই টসে হেরে আগে ব্যাট করতে নামে পাকিস্তান।

নো বলে শুরু, পরের বল ওয়াইড। বেন স্টোকসের হাত ধরে এভাবেই শুরু হয় স্বপ্নের ফাইনাল। তবে সাবধানী ব্যাট করতে থাকেন পাকিস্তানের দুই ওপেনার। ইনিংসের প্রথম বাউন্ডারি আসে চতুর্থ ওভারে, রিজওয়ানের ব্যাটে। তবে ইংল্যান্ড প্রথম উইকেটের দেখা পায় এই রিজওয়ানকেই ফিরিয়ে।

পঞ্চম ওভারে স্যাম কুরানের শিকার হয়ে ফিরেছেন মোহাম্মদ রিজওয়ান। ১৪ বল থেকে ১৫ রান আসে এই ওপেনারের ব্যাটে। সেই ওভার থেকে আসে মাত্র ১ রান। ষষ্ঠ ওভারে ১০ রান এলে পাওয়ার প্লে শেষে সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৩৯ রান। বাবর আজম ১৬ বল থেকে ১৬ ও মোহাম্মদ হারিস ৭ বল থেকে অপরাজিত আছেন ৪ রানে।
Tag :

ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাবধানী ব্যাট করতে থাকে পাকিস্তান, ফিরে গেছেন রিজওয়ান এবং হারিস

Update Time : ০৮:৫০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২