ঢাকা ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

২০২৩ শিক্ষাবর্ষ থেকে সরকারি বিদ্যালয়ে ভর্তি নীতিমালায় সংশোধন আনা হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • ২৬২ Time View

২০২৩ শিক্ষাবর্ষ থেকে সরকারি বিদ্যালয়ে ভর্তি নীতিমালায় সংশোধন আনা হয়েছে। প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সহোদর বা যমজ ভাই-বোন যদি আগে থেকে অধ্যয়নরত থাকে সে ক্ষেত্রে অপরজন ভর্তি কমিটিতে আবেদন করতে পারবে।

সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নির্দেশনা অনুযায়ী ১৫ জানুয়ারির পরিবর্তে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। ভর্তি কমিটি আবেদন যাচাই-বাছাই করে ভর্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ সুবিধা একটি পরিবারে সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে সহোদর বা যমজ ভাই-বোনের ভর্তি-সংক্রান্ত একটি আদেশ জারি করেছিল। ওই আদেশের অনুচ্ছেদ ২-এর ২.৬ এ উল্লিখিত সহোদর বা যমজ ভাই-বোনের ভর্তির আবেদন করতে পারবে।

Tag :

একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন

২০২৩ শিক্ষাবর্ষ থেকে সরকারি বিদ্যালয়ে ভর্তি নীতিমালায় সংশোধন আনা হয়েছে

Update Time : ০৫:৩১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩