ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

ইউক্রেনের নিপ্রো নগরীতে আবাসিক ভবনে রাশিয়ার তীব্র ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • ২৩২ Time View

ইউক্রেনের নিপ্রো নগরীতে আবাসিক ভবনে রাশিয়ার তীব্র ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা সোমবার বেড়ে ৪০ হয়েছে। এদিকে আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতারেসের মহাসচিব স্টেফানি ট্রিম্বলে সোমবার এক বিবৃতিতে নিপ্রোতে বেসামরিক লোকজনের এ প্রাণহানির ঘটনায় নিন্দা জানান। নিপ্রো নগরীর এক কর্মকর্তা বলেছেন, রুশ বাহিনীর শনিবারের হামলায় এ পর্যন্ত অন্তত ৪০ জন নিহত হওয়া ছাড়াও ৩০ জন নিখোঁজ রয়েছেন।

হামলায় ১৪ শিশুসহ ৭৫ জন আহত হয়েছেন। ইউক্রেনজুড়ে বিভিন্ন নগরীতে গত তিন মাস ধরে রাশিয়ার অভিযানে সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি। রাশিয়া শনিবার ইউক্রেনজুড়ে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে নিপ্রোতে গুঁড়িয়ে যাওয়া ৯ তলা আবাসিক ভবনের বাসিন্দারা নিখোঁজ হন। যাদের জীবিত উদ্ধারের আশা ‘খুবই কম’ বলে হতাশা প্রকাশ করেছেন ইউক্রেনের কর্মকর্তারা।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নগরীতে উদ্ধার অভিযান চলবে, যতক্ষণ পর্যন্ত জীবন রক্ষার সামান্য সুযোগও থাকবে ততক্ষণ। টিভিতে এক ভাষণে তিনি বলেন, ধ্বংসস্তূপ থেকে ছয় শিশুসহ ডজনখানেক মানুষকে উদ্ধার করা হয়েছে। আমরা প্রতিটি মানুষের জন্য লড়ে যাচ্ছি। নতুন বছরের শুরুর আগের দিন থেকেই ইউক্রেনে জোর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রাশিয়া।

বর্তমানে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হলেও মাঝেমধ্যেই বেসামরিক নাগরিকদের বাসভবনে গিয়েও আঘাত হানছে রুশ ক্ষেপণাস্ত্র।

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

ইউক্রেনের নিপ্রো নগরীতে আবাসিক ভবনে রাশিয়ার তীব্র ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০

Update Time : ০৫:৩৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩