ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান পদত্যাগের ঘোষণা দিয়েছেন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
  • ২১৮ Time View

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী মাসেই পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জেসিন্ডা নিজেই তার পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি জানান।

জেসিন্ডা বলেন, ‘আগামী ৭ ফেব্রুয়ারি আমি শেষ অফিস করব।’এছাড়া নিউজিল্যান্ডের পরবর্তী সাধারণ নির্বাচনেও আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেছেন, ‘প্রধানমন্ত্রীর দায়িত্ব কঠিন হওয়ায় আমি সরে দাঁড়াচ্ছি না। যদি এমনটি হতো তাহলে ক্ষমতায় আসার দুই মাস পরই আমি সরে দাঁড়াতাম।’

জেসিন্ডা জানিয়েছেন, তার মনে হচ্ছে ছয় বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে নিজের সবটুকু দিয়েছেন। নতুন করে আর কিছু করার নেই। আর এ কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে ২০১৭ সালে নিউজিল্যান্ডের জোট সরকারের প্রধানমন্ত্রী হন জেসিন্ডা। তবে ধারণা করা হচ্ছে, এ বছরের নির্বাচনে বেশ প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে তার দল।

জেসিন্ডার দল লেবার পার্টি দুই বছর আগে দেশটির সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা বেড়েছে।

জেসিন্ডা বৃহস্পতিবার নিউজিল্যান্ডের নতুন নির্বাচনের তারিখও জানিয়েছেন। তিনি বলেছেন, ২০২৩ সালের ১৪ অক্টোবর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র: আল জাজিরা

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান পদত্যাগের ঘোষণা দিয়েছেন

Update Time : ০৪:৫৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩