ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

২০২২ সালে বিশ্বব্যাপী সাংবাদিক হত্যার ঘটনা ব্যাপকহারে বেড়েছে: ইউনেস্কো

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
  • ২১৮ Time View

ছবি: সংগৃহীত

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো জানিয়েছে, ২০২২ সালে বিশ্বব্যাপী সাংবাদিক হত্যার ঘটনা ব্যাপকহারে বেড়েছে। গত বছর পৃথিবীতে প্রতি চার দিনে একজন সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। তবে এর আগের তিন বছরে অবশ্য সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা কম ছিল।

ইউনেস্কো প্রকাশিত ২০২১-২২ ফ্রিডম অব এক্সপ্রেশন রিপোর্টে এসব তথ্য জানানো হয়েছে। গত মঙ্গলবার জাতিসংঘের ওয়েবসাইটে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে।

ইউনেস্কোর রিপোর্টে দেখা গেছে, ২০২২ সালে বিশ্বব্যাপী মোট ৮৬ জন সাংবাদিক এবং গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন, যা আগের তুলনায় অনেক বেশি। ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গড়ে সাংবাদিক নিহতের সংখ্যা ছিল ৫৮।

বিশ্বে সাংবাদিক নিহতের সংখ্যা বাড়ার মধ্যে লাতিন আমেরিকা ছিল সবচেয়ে প্রাণঘাতী। গত বছর সেখানে ৪৪ জন সাংবাদিক নিহত হয়েছে।

এরপরেই রয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। সেখানে নিহত হয়েছে ১৬ জন সাংবাদিক। আর পূর্ব ইউরোপে নিহত হয়েছে ১১ জন সাংবাদিক।

ওদিকে, বিশ্বের এক একটি দেশে সাংবাদিক নিহতের পরিসংখ্যানের হিসাবে কেবল মেক্সিকোতেই নিহত হয়েছে ১৯ জন সাংবাদিক। এরপরের অবস্থানেই আছে ইউক্রেন। সাংবাদিক নিহতের সংখ্যা সেখানে ১০। আর হাইতিতে নিহত হয়েছে ৯ জন সাংবাদিক।

নানা কারণে এই সাংবাদিকরা নিহত হয়েছেন। বেশির ভাগ ক্ষেত্রেই সংঘটিত অপরাধ, সশস্ত্র সংঘাত বা চরমপন্থার উত্থান নিয়ে প্রতিবেদনের কারণে সাংবাদিকদের হত্যা করা হয়েছে। এ ছাড়া দুর্নীতি, পরিবেশগত অপরাধ, ক্ষমতার অপব্যবহার ও প্রতিবাদের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে প্রতিবেদন তৈরির জন্যও অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে সিবিএস নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

২০২২ সালে বিশ্বব্যাপী সাংবাদিক হত্যার ঘটনা ব্যাপকহারে বেড়েছে: ইউনেস্কো

Update Time : ০৬:০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩