ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

যুক্তরাষ্ট্রে চন্দ্র নববর্ষের উৎসব চলাকালে গুলি চালিয়ে ১০ জনকে হত্যা করা আততায়ীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মন্টেরি পার্ক এলাকায় চন্দ্র নববর্ষের উৎসব চলাকালে গুলি চালিয়ে ১০ জনকে হত্যা করা আততায়ী আত্মহত্যা করেছেন।

লস অ্যাঞ্জেলেস পুলিশের বরাত দিয়ে আজ সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পুলিশের ঘিরে রাখা একটি গাড়ির ভেতরে গুলি চালিয়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি।

পুলিশ বলছে, সন্দেহভাজন আততায়ীর নাম হু কান ট্র্যান। তার বয়স ৭২ বছর।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানান, পুলিশ একটি ভ্যানকে অনুসরণ করছিল। এক পর্যায়ে পুলিশের কয়েকটি গাড়ি ভ্যানটি ঘিরে ফেলে। পরে পুলিশ সদস্যরা ভ্যানটির ভেতরে ঢোকার চেষ্টা করলে সন্দেহভাজন আততায়ী গুলি চালিয়ে আত্মহত্যা করেন।

তিনি বলেন, ‘ওই ব্যক্তি নিজের চালানো গুলিতে ঘটনাস্থলেই মারা যান।’

শেরিফ রবার্ট লুনা আরও বলেন, আমি এ কথা নিশ্চিত করে বলতে পারি যে, মন্টেরি পার্ক এলাকায় গুলি চালিয়ে ১০ জনকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে এখন আর কেউ নেই। তবে গুলি চালিয়ে ১০ জনকে হত্যার কারণ এখনও জানা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত ১০টায় লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে মন্টেরি পার্ক এলাকায় বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়। চান্দ্র নববর্ষ উৎসব উপলক্ষে মন্টেরি পার্ক এলাকায় ওই সময় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন।

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

যুক্তরাষ্ট্রে চন্দ্র নববর্ষের উৎসব চলাকালে গুলি চালিয়ে ১০ জনকে হত্যা করা আততায়ীর আত্মহত্যা

Update Time : ০৪:২৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩