ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিডে বিপর্যয়ে পাকিস্তানের বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ ফেরেনি

বিদ্যুৎ বিপর্যয়ের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি পাকিস্তান। এখনও দেশটির বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ ফেরেনি। পুরো রাত কেটেছে অন্ধকারে।

গতকাল সোমবার সকালে দেশটি বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়ে। এর ফলে করাচি, লাহোরসহ দেশটির বেশির ভাগ এলাকায় ২২ কোটিরও বেশি মানুষ দুর্ভোগে পড়ে। খবর দ্য ডনের

পাকিস্তানের জ্বালানিমন্ত্রী খুররাম দস্তগির সোমবার রাতে এক সাক্ষাৎকারে বলেন, দেশজুড়ে বিদ্যুৎ-সংযোগ আবারও চালু করতে কাজ করে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। তবে রাজধানী ইসলামাবাদ ও বেলুচিস্তান প্রদেশে বিদ্যুৎ-সংযোগ চালু করা সম্ভব হয়েছে।

সোমবার খুররাম দস্তগির বলেছিলেন, জাতীয় গ্রিডে মেরামতের কাজ পুরোদমে চলছে। সোমবা রাত ১০টা নাগাদ দেশজুড়ে বিদ্যুৎ-সংযোগ চালু হয়ে যেতে পারে। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে এ অবস্থা দেখা দিয়েছে।

দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক পরিস্থিতির কারণে রবিবার রাতে বিদ্যুৎ–ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সোমবার সকালে আবার চালু করা হয়। বিদ্যুৎ সরবারহ চালু করা হলে দেশের দক্ষিণাঞ্চলে ফ্রিকোয়েন্সি ও ভোল্টেজ ওঠানামা করে। দাদু ও জামশোরো জেলার মাঝামাঝিতে কোথাও এ ঘটনা ঘটে। এ কারণে একের পর এক বিদ্যুৎ উৎপাদন ইউনিটগুলো বন্ধ হয়ে যায়।

সোমবার সকাল ১০টার দিকে খুররাম দস্তগির বলেন, জাতীয় গ্রিডে সমস্যা খুব বড় নয়। মেরামতের কাজ চলছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে আরও বলেন, ‘১২ ঘণ্টার মধ্যে দেশে বিদ্যুৎ–ব্যবস্থা সচল করা হবে বলে আমি আপনাদের আশ্বস্ত করছি।’

এর আগে গত বছরের অক্টোবর মাসে পাকিস্তানের বিভিন্ন এলাকায় ১২ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। জাতীয় বিদ্যুৎ গ্রিডে চাপের কারণে পাকিস্তানে প্রায়ই এ ধরনের বিদ্যুৎ বিপর্যয় হয়ে থাকে।

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিডে বিপর্যয়ে পাকিস্তানের বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ ফেরেনি

Update Time : ০৪:৩৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩