ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

অকল্যান্ডে গুরুত্বপূর্ণ সড়কগুলোও পানিতে তলিয়ে গেছে; জরুরি অবস্থা

নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী উদ্ধার তৎপরতা পরিচালনা এবং জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপনে সহযোগিতা করছে।

জরুরি অবস্থা ঘোষণায় দেরি করা নিয়ে অকল্যান্ডের মেয়র ওয়েন ব্রাউন ব্যাপক সমালোচনার মধ্যে আছেন। তবে তাঁর দাবি, বিশেষজ্ঞদের পরামর্শ মেনে তিনি ব্যবস্থা নিয়েছেন।

গ্রিন পার্টির পার্লামেন্ট সদস্য রিকার্ডো মেনেন্ডেজ মার্চ অকল্যান্ড শহরের বাসিন্দা। বিবিসিকে তিনি বলেন, তাঁর এলাকা দ্রুত বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এ কারণে তাঁকে সেখান থেকে সরতে হয়েছে। তবে কাছাকাছি এলাকায় বসবাসকারী এক বন্ধু তাঁকে আশ্রয় দিয়েছেন।

গুরুত্বপূর্ণ সড়কগুলোও পানিতে তলিয়ে গেছে। এতে মহাসড়কগুলোয় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনার খবরও পাওয়া গেছে।

বন্যার কারণে অকল্যান্ড বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। অন্তত শনিবার দুপুর পর্যন্ত ওই বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

বন্যা পরিস্থিতির কারণে প্রখ্যাত সংগীতশিল্পী এলটন জনের একটি কনসার্ট বাতিল করা হয়েছে। ওই কনসার্টে ৪০ হাজার মানুষের উপস্থিত থাকার কথা ছিল। সাপ্তাহিক ছুটির দিন পূর্বনির্ধারিত অন্যান্য সরকারি অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

অনলাইন ফুটেজে দেখা গেছে, কোমরসমান বন্যার পানিতে আটকে পড়েছে মানুষ। ছোট ছোট নৌকায় করে উদ্ধারকারীরা লোকজনকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিচ্ছেন।

আরও কিছু ছবিতে দেখা গেছে, বেশ কয়েকটি সুপারমার্কেটের করিডর বন্যার পানিতে ডুবে গেছে। সেখানে মুদিদোকানের বিভিন্ন পণ্য ভাসছে।

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স এক টুইটার পোস্টে বলেছেন, বিহিভ বাংকার (ওয়েলিংটনের পার্লামেন্ট ভবন) জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছে। শনিবার হিপকিন্স অকল্যান্ড সফরে যেতে পারেন।

নিউজিল্যান্ডের জলবায়ুবিষয়ক কর্তৃপক্ষ ন্যাশনাল ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড অ্যাটমোসফেরিক রিসার্স (এনআইডব্লিউএ) বলেছে, আগামী পাঁচ দিন শহরের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে।

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

অকল্যান্ডে গুরুত্বপূর্ণ সড়কগুলোও পানিতে তলিয়ে গেছে; জরুরি অবস্থা

Update Time : ০৯:১৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩