ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১০ দিনে দেশে ৬৪ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৮৩ Time View
ডলার সংকটের মধ্যেই ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে প্রবাসী আয়। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১০ দিনে দেশে ৬৪ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। সে হিসাবে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৪৩ লাখ ডলার বা প্রায় ৬৮৮ কোটি টাকার বেশি।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, এই ধারা অব্যাহত থাকলে চলতি মাসে প্রবাসী আয় ১৮০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।
এর আগে, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
সে হিসাবে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৩১ লাখ ডলারের বেশি। আগের মাস ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের নানানভাবে উৎসাহিত করা হচ্ছে, প্রণোদনাও বাড়ানো হয়েছে। এর ফলে এখন বৈধপথে রেমিট্যান্স আসা বাড়তে শুরু করেছে। সামনে দুটি ধর্মীয় উৎসব (ঈদুল ফিতর ও ঈদুল আজহা)। এই দুটি উৎসব ঘিরে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে।
Tag :
জনপ্রিয়

ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১০ দিনে দেশে ৬৪ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে

Update Time : ০৪:৩৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩