ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

রোমানিয়ায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে

রোমানিয়ায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুলগেরিয়া ও সার্বিয়ার মতো প্রতিবেশী দেশগুলোতে এর আঘাত অনুভূত হয়েছে।

মঙ্গলবার ভূমিকম্পটি হয়। ইউরোপ ও ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যালোচনা কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে। রোমানিয়ার দ্রোবেতা-তুরনু সেভেরিনের ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর গভীরতা ছিল ৪০ কিলোমিটার (২৮ দশমিক ৪৫ মাইল)।

রোমানিয়ায় এমন সময়ে ভূমিকম্প হলো যখন ইউরোপের আরেক দেশ তুরস্ক ভূমিকম্পের ভয়াবহতার মধ্যে আছে।

৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত মানুষের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ তুরস্কের বাসিন্দা। দেশটির সরকার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১০টি অঞ্চলে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছে।

১৩ ফেব্রুয়ারি সোমবার ভোরে আফগানিস্তানেও ভূমিকম্প অনুভূত হয়। ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্যানুযায়ী, ৩৬ সেকেন্ড ধরে চলা এ ভূমিকম্পের কেন্দ্র ছিল আফগানিস্তানের ফায়জাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, মাটি থেকে ১৩৫ কিলোমিটার গভীরে। ফায়জাবাদের ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। এ সময় ফায়জাবাদ ছাড়াও দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূকম্পন অনুভূত হয়।

উল্লেখ্য, ১৯৭৭ সালে রোমানিয়া ভয়াবহ ভূমিকম্পে এক হাজার ৫৭০ জন মারা যায় এবং ১১ হাজারের বেশি লোক আহত হয়।

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

রোমানিয়ায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে

Update Time : ০৬:১৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩