ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

বলকান রাষ্ট্র বুলগেরিয়ায় একটি পরিত্যক্ত ট্রাক থেকে ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে

বলকান রাষ্ট্র বুলগেরিয়ায় একটি পরিত্যক্ত ট্রাক থেকে ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পাঁচ শিশুসহ ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বুলগেরিয়ার সরকারের বরাতের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, কাঠবোঝাই ট্রাকটির ভেতরে একটি গোপন কক্ষ বানিয়ে শরণার্থী ও অভিবাসীদের রাখা হয়েছিল।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে ১২ মাইল (২০ কিমি) উত্তর-পূর্বে অবস্থিত লোকরস্কো গ্রামের কাছে পরিত্যক্ত ওই ট্রাকটি খুঁজে পাওয়া যায়। সেখানে চালক ছিলেন না। তবে কাঠবোঝাই ট্রাকটির একটি গোপন কক্ষে থাকা আরোহীদের সন্ধান পায় পুলিশ।

পরিত্যক্ত ওই ট্রাকের লোকেরা ঠাণ্ডা, ভেজা অবস্থায় ছিল এবং তারা কয়েকদিন ধরে কিছুই খায়নি বলে জানিয়েছেন বুলগেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী। এটিকে বুলগেরিয়ায় অভিবাসীদের সঙ্গে সম্পর্কিত সবচেয়ে মারাত্মক ঘটনা বলে মনে করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আসেন মেদজিদিয়েভ বলেন, জীবিত উদ্ধার হওয়া ৩৪ জনের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। তাদের দ্রুত রাজধানীর হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়। কয়েকজনের অবস্থা গুরুতর, তবে স্থিতিশীল।

তিনি আরও বলেন, ট্রাকে বদ্ধ অবস্থায় থাকায় তাদের অক্সিজেনের অভাব ছিল। শীতে তারা জমে গিয়েছিলেন। শরীর ছিল ভেজা। কয়েক দিন ধরে তারা খেতে পাননি।

এদিকে সন্ধান পাওয়া এসব লোকজনের জাতীয়তা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পলাতক ট্রাকচালকের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্য ও আফগানিস্তান থেকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশে শরণার্থী ও অভিবাসীরা বুলগেরিয়াকে উপযুক্ত রুট হিসেবে ব্যবহার করে থাকেন। তবে তাদের অধিকাংশই দেশটিতে থাকেন না। প্রায়ই পাচারকারীদের মাধ্যমে তারা পশ্চিম ইউরোপের ধনী দেশগুলোয় যাওয়ার চেষ্টা করেন।

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

বলকান রাষ্ট্র বুলগেরিয়ায় একটি পরিত্যক্ত ট্রাক থেকে ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে

Update Time : ০৫:২২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩