ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

করোনার টিকা কার্যক্রম ২৮ ফেব্রুয়ারির পর বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৪৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৮২ Time View

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান টিকা কর্মসূচি আগামী ২৮ ফেব্রুয়ারির পর বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের কাছে থাকা করোনা টিকাগুলোর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকা শাখার পরিচালক ডা. সাইদুজ্জামান।

তিনি বলেন, আমাদের হাতে থাকা ফাইজারের টিকাগুলোর মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে। করোনার তৃতীয় ও চতুর্থ ডোজ ফাইজারের ভ্যাকসিনে দেয়া হচ্ছে। এই কারণে ২৭ ফেব্রুয়ারির পর নতুন করে কাউকে টিকা দেয়া হবে না।

ডা. সাইদুজ্জামান বলেন, আমাদের হাতে এখনও সিনোফার্মার টিকা রয়েছে। এটি প্রথম ও দ্বিতীয় ডোজ হিসেবে দেয়া হচ্ছে। আর প্রথম ও দ্বিতীয় বুস্টারের দুই ডোজ টিকা ফাইজারের মাধ্যমে দেয়া হচ্ছে। এ অবস্থায় ফাইজারের মেয়াদ শেষ হওয়ায় ওইগুলো বন্ধ থাকবে। তবে সিনোফার্মারগুলো চালু থাকবে। আর যারা প্রথম ও দ্বিতীয় ডোজ ফাইজারের নিতে চায় তাদেরকেও অপেক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, তবে বিশেষ কারণ ছাড়া শিশু ব্যতিত প্রথম ও দ্বিতীয় ডোজ দেয়া বন্ধ থাকায়, এর মাধ্যমে কার্যত টিকা কার্যক্রম সাময়িক বন্ধ থাকছে।

সাইদুজ্জামান বলেন, টিকার মেয়াদ শেষ হওয়ায় দ্রুত সময়ের মধ্যে নতুন করে টিকা আনার উদ্যোগ নেয়া হয়েছে। শিগগিরই সেটা আমাদের হাতে এসে পৌঁছাবে। নতুন টিকাগুলো ফাইজারের। তা ইতোমধ্যে বাংলাদেশের পথে রয়েছে।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

করোনার টিকা কার্যক্রম ২৮ ফেব্রুয়ারির পর বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার

Update Time : ০৫:৪৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩