ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনকে লেপার্ড-২ ট্যাংক পাঠিয়েছে পোল্যান্ড

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ২১৪ Time View

রাশিয়ার সামরিক আগ্রাসন রুখে দিতে পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনকে লেপার্ড-২ ট্যাংক পাঠিয়েছে পোল্যান্ড। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) পোল্যান্ড সরকারের মুখপাত্র পিওর মুলার বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনে জার্মানির তৈরি প্রথম লেপার্ড-২ ট্যাংক পাঠিয়েছে পোল্যান্ড। দেশটি ইউক্রেনে ১৪টি লেপার্ড-২ ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। ইতোমধ্যে ক্রুদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কীভাবে সেগুলো ব্যবহার করতে হয়।

এক টুইট পোস্টে পোল্যান্ড সরকারের মুখপাত্র পিওর মুলার বলেন, প্রধানমন্ত্রী মাতেউস মোরাওয়েকির কিয়েভ সফর ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রথম বার্ষিকীতে কিয়েভ সফর করছেন মোরাওয়েকি।

লেপার্ড-২ ট্যাংক হলো বিশ্বের অন্যতম প্রথম সারির যুদ্ধট্যাংক। জার্মানির সেনাবাহিনী এবং অনেক ইউরোপীয় দেশের সামরিক বাহিনী এ ট্যাংক ব্যবহার করে। এ ট্যাংকের নানা বৈশিষ্ট্য আছে। ডিজাইনও বিভিন্ন রকম হয়। এ ট্যাংকে নাইটভিশন ইকুইপমেন্ট এবং একটি লেজার রেঞ্জ ফাইন্ডার আছে, যার মাধ্যমে রুক্ষ ভূমির ওপর দিয়ে যাওয়ার সময় চলমান লক্ষ্যের ওপর ভালোভাবে নজরদারি করা যায়।

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনকে লেপার্ড-২ ট্যাংক পাঠিয়েছে পোল্যান্ড

Update Time : ০৫:৩১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩