ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

মিয়ানমারে মাঝারি মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে, কাঁপল কক্সবাজারও

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ২১৪ Time View
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে মাঝারি মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলের দিকে মিয়ানমারের আয়াবতী ও রাখাইন রাজ্যে আঘাত হানা এই ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশের কক্সবাজার জেলাতেও।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) বলেছে, মিয়ানমারে আঘাত হানা এই ভূ-কম্পন বাংলাদেশের কক্সবাজার ও ভারতের কিছু এলাকায়ও অনুভূত হয়েছে।
ভূমিকম্পের তথ্য রাখা ওয়েবসাইট ভলকানো ডিসকভারি বলেছে, বঙ্গোপসাগর থেকে ১২৫ কিলোমিটার পূর্ব দিকে মিয়ানমারের আয়াবতী রাজ্যের পাথিন অঞ্চল ভূমিকম্পে প্রথম কেঁপে উঠে। এরপর দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে।
প্রথম ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। এরপর রাখাইন রাজ্যে ৪ দশমিক ১ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। যা বাংলাদেশের টেকনাফ থেকে ৯ দশমিক ৭ কিলোমিটার উত্তরে অবস্থিত।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে মাঝারি মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্প বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট জেলাতেও অনুভূত হয়েছিল।
তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস জানিয়েছিল, ১৬ ফেব্রুয়ারি সকাল ৯টা ৫৬ মিনিটে বাংলাদেশের সিলেটের ছাতকে ভূমিকম্প আঘাত হেনেছে। ছাতকের ১১ কিলোমিটার এলাকাজুড়ে ৪ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প হয়েছে।
Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

মিয়ানমারে মাঝারি মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে, কাঁপল কক্সবাজারও

Update Time : ০৪:৩২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩