ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে শক্তিশালী তুষারঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে শক্তিশালী তুষারঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই তুষারঝড়ের ফলে বন্ধ হয়ে গেছে ৈঅ্যারিজোনা থেকে উইমিং পর্যন্ত আন্তঃপ্রাদেশিক মহাসড়ক।

পাশাপাশি, হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। পাওয়ার আউটেজ ডট ইউএস জানিয়েছে, দেশটির প্রায় দুই লাখ ৮০ হাজার স্থাপনায় বিদ্যুৎ নেই। এর মধ্যে প্রায় অর্ধেকই মিশিগানে। ওই অঙ্গরাজ্যে তুষার, বৃষ্টি ও তীব্র বাতাস প্রবাহিত হচ্ছে। খবর বিবিসি, দ্য গার্ডিয়ানের।

ঝড়ের তীব্রতা এত বেশি ছিল যে গত কয়েক বছরের মধ্যে এই প্রথম দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সতর্কতা জারি করা হয়েছে।

পক্ষান্তরে, দেশটির কিছু কিছু জায়গায় এর উল্টো চিত্রই দেখা গেছে। মিডওয়েস্ট, মিড-আটলান্টিক ও সাউথইস্টে তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে।

স্কুল, অফিস ও আইন পরিষদ বন্ধ

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে এমন প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানকার স্কুল ও অফিস বন্ধ হয়ে গেছে। এমনকি মিনেসোটা অঙ্গরাজ্যের আইন পরিষদও বন্ধ করে দিতে হয়েছে। ভ্রমণ করা কষ্টকর হচ্ছে। ফ্লাইটএওয়্যার জানিয়েছে, এমন প্রতিকূল আবহাওয়ার কারণে ১৬ শতাধিক ফ্লাইট বাতিল হয়ে গেছে।

এসব ফ্লাইটের চার শতাধিক মিনিয়াপোলিস-সেইন্ট পল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ বা সেখান থেকে উড্ডয়ন করার কথা ছিল। এছাড়া দেশব্যাপী পাঁচসহস্রাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে।

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে শক্তিশালী তুষারঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে

Update Time : ০৬:০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩