ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স। রোববার (২৬ ফেব্রুয়ারি) ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির নিউ ব্রিটেন অঞ্চল।

রয়টার্সের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ৬৫ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে, শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশের কক্সবাজারে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

গতকাল শনিবার তুরস্কের আনাতোলিয়ান প্রদেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। ৫ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পের গভীরতা ছিল ৭ কিলোমিটার।

একইদিন জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপেও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। হোক্কাইডো দ্বীপের পূর্ব অংশ রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এরপর বিভিন্ন দেশে একের পর এক ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি ইন্দোনেশিয়া, ফিলিপাইন, নিউজিল্যান্ড, সিকিম, তাজিকিস্তান, জম্মু-কাশ্মীর, রোমানিয়া ও বাংলাদেশও ভূমিকম্প আঘাত হেনেছে।

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

Update Time : ০৪:৩৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩