ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

প্রাথমিকে যারা বৃত্তি পেয়েছে, তাদের ফল পরিবর্তন হবে না

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:১৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৬৯ Time View

প্রাথমিক প্রকাশিত বৃত্তি’র ফল বহাল থাকবে, সংশোধনী প্রকাশ ১ মার্চ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, কোডিং এর সমস্যা হওয়ার কারণে প্রাথমিকের প্রকাশিত ফল স্থগিত করা হয়েছে। যারা বৃত্তি পেয়েছে, তাদের ফল পরিবর্তন হবে না। সংশোধিত ফল বুধবার (১ মার্চ) প্রকাশিত হবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।

এদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ বিভাগ) ড. উত্তম কুমার দাশ জানান, ফলে সমস্যা হওয়ার বিষয়টি খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ড. উত্তম কুমার দাশ বলেন, বৃত্তি পরীক্ষার ফলে কোডিং সংক্রান্ত সমস্যা হয়েছিল। সেটি সমাধানে কাজ চলছে। এটি খুব ছোট সমস্যা। তবে এ ধরনের ঘটনা কাম্য নয়।

জানা গেছে, বৃত্তি পরীক্ষার ফলে কোডিংয়ের সমস্যাটি খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, মঙ্গলবার দুপুর ১টায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের চার ঘণ্টা পর সেটি স্থগিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে ই-মেইল পাঠানো হয়।

Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

প্রাথমিকে যারা বৃত্তি পেয়েছে, তাদের ফল পরিবর্তন হবে না

Update Time : ০৩:১৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩