ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

গত ২৪ ঘণ্টায় হঠাৎ করে আবার করোনা ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা বেড়েছে

গত কয়েকদিন ধরেই বিশ্বব্যাপী নিম্নমুখী প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এছাড়া মৃত্যুর সংখ্যাও অনেকটা কম ছিল। তবে গত ২৪ ঘণ্টায় হঠাৎ করে আবার ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে।

শুক্রবার (১০ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৪৫১ জন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৪৭৫ জন।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ৭৬ হাজার ৫৪২ জন। আর মৃত্যু হয়েছিল ৩১৪জনের। মানে আক্রান্তের সংখ্যায় খুব বেশি পরিবর্তন না হলেও, মৃতের সংখ্যা আশঙ্কাজনকভাবে অনেকটাই বেড়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিলেন এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার মানুষ। কিন্তু দেশটিতে গত দিনে সংক্রমণ কিছুটা কম এসেছে। তবে সংক্রমণ বেড়েছে রাশিয়ায়।

শ্বাসতন্ত্রের এ সংক্রামক ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি ১২ হাজার ৪৯৬ জন আক্রান্ত হয়েছেন রাশিয়াতেই। দ্বিতীয় সর্বোচ্চ ১০ হাজার ৮৯০ জন সংক্রমিত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়। আর তৃতীয় সর্বোচ্চ ৯ হাজার ৮৩৪ জন আক্রান্ত হয়েছেন জাপানে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৯ জন। সংক্রমণ কমলেও মৃত্যুর দিকে দিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে জাপান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮০ জন। আর তৃতীয় সর্বোচ্চ ৪০ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়।

এদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ১২ লাখ ১২ হাজার ৫১০ জনে। অপরদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ৯ হাজার ৮৮২ জনে।

সূত্র: ওয়ার্ল্ডোমিটার

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

গত ২৪ ঘণ্টায় হঠাৎ করে আবার করোনা ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা বেড়েছে

Update Time : ০৪:০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩