ঢাকা ০৫:০২ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

হজযাত্রীদের বিমান ভাড়া দেড় লাখ করার সুপারিশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:৪০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • ২৪০ Time View

হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বিমান ভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা থেকে কমিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করেছেন তারা। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে হজ যাত্রীদের মেডিকেল টিমে হার্ট, অ্যাজমা ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তারদের অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়। কমিটি হজ যাত্রীদের সহায়তার জন্য সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির কার্যক্রমকে দ্রæত সমাপ্তির সুপারিশ করে।

সংসদ সদস্য সৈয়দ নাজমুল বাশার মাইজভান্ডারি বলেন, ‘হজ প্যাকেজের খরচ বাড়ানোয় জনগণ সরকারের ওপর খুশি নয়। নির্বাচন সন্নিকটে। হজ প্যাকেজের খরচ না কমানো হলে, বিরোধীরা এর সুযোগ নিয়ে সরকারকে বিপদে ফেলতে পারে।’

বৈঠকে উপস্থিত বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমকে বিমানের টিকিটের দাম ৫০ হাজার কমিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করতে বলে কমিটি।

এ বছরের হজ প্যাকেজ দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল। ট্রাভেল এজেন্ট এবং হজ এজেন্টরা বলছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস টিকিটের দাম অস্বাভাবিক হারে বাড়ানোয় এটি ব্যয়বহুল হয়েছে।

Tag :

হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

হজযাত্রীদের বিমান ভাড়া দেড় লাখ করার সুপারিশ

Update Time : ০২:৪০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩