ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

ইউক্রেনকে দেয়া যুদ্ধবিমানকে ‘পুরনো ও অকেজো’ বলে দাবি করেছে রাশিয়া

সম্প্রতি ন্যাটোর দুই সদস্য দেশ পোল্যান্ড ও স্লোভাকিয়া ইউক্রেনকে মিগ-২৯ যুদ্ধবিমান দেয়ার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার প্রথম দেশ হিসেবে পোল্যান্ড কিয়েভকে চারটি বিমান ও শুক্রবার দ্বিতীয় দেশ হিসেবে স্লোভাকিয়া ১৭টি বিমান দেবে বলে জানিয়েছে।

এসব যুদ্ধবিমানকে ‘পুরনো ও অকেজো’ বলে দাবি করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রো পেসকভ বলেন, ইউক্রেনকে যেসব যুদ্ধবিমান দেয়া হবে তার সবগুলোক লক্ষ্য করে হামলা চালানো হবে। এছাড়া সোভিয়েত শাসনামলের মিগ-২৯ যুদ্ধবিমান সম্পর্কে তিনি বলেছেন, ‘মনে হচ্ছে এ দেশগুলো পুরনো, অকেজো ও অপ্রয়োজনীয় সরঞ্জাম বিলিয়ে দিতে নেমেছে।’

তিনি আরো বলেন, যুদ্ধবিমান আমাদের বিশেষ সামরিক অভিযানে কোনো প্রভাব ফেলবে না। এটি ইউক্রেন ও ইউক্রেনীয়দের জন্য শুধুমাত্র আরো দুর্ভোগ বয়ে আনবে। বিশেষ সামরিক অভিযান চলার সময়, এসব সরঞ্জাম আমাদের হামলার লক্ষ্যবস্তুতে থাকবে।

প্রসঙ্গত, গত দুই মাস ধরে অব্যাহতভাবে যুদ্ধবিমান চেয়ে আসছে ইউক্রেন। এরই অংশ হিসেবে ন্যাটোভুক্ত এই দুই দেশ বিমান দিতে সম্মত হয়েছে।

সূত্র: বিবিসি

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

ইউক্রেনকে দেয়া যুদ্ধবিমানকে ‘পুরনো ও অকেজো’ বলে দাবি করেছে রাশিয়া

Update Time : ০২:৪২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩