ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

ইউক্রেনের সেনারা শিগগিরই দীর্ঘ প্রত্যাশিত পাল্টা আক্রমণে যাবেন বলে হুমকি

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
  • ১৯৫ Time View

ইউক্রেনের সেনারা শিগগিরই দীর্ঘ প্রত্যাশিত পাল্টা আক্রমণে যাবেন বলে হুমকি দিয়েছেন দেশটির শীর্ষ স্থলবাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল আলেকজান্দর সাইরাসকি।

সাইরাসকি বলেন, ‘বাখমুতের দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী লড়াইয়ে রাশিয়ার ভাড়াটে সেনা ভাগনার গ্রুপ এখন বাখমুত নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধীরে ধীরে তাদেরও আক্রমণের তেজ কমে আসছে। খুব শিগগির আমরা এই সুযোগের সদ্ব্যবহার করব। এর আগে আমরা কিয়েভ, খারকিভ, বালাকলিয়া ও কুপিয়ানস্কেও তা-ই করেছি।

বাখমুত ঘিরে ইউক্রেনের মন্তব্যের কোনো জবাব দেয়নি মস্কো। তবে ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন সম্প্রতি ইউক্রেনের পাল্টা আক্রমণের আশঙ্কার কথা বলেছিলেন। গত সোমবার রুশ প্রতিরক্ষামন্ত্রীকে তিনি চিঠি দিয়ে বলেন, ইউক্রেনের সেনারা রুশ সেনাদের সঙ্গে ভাগনারের সংযোগ বন্ধ করার চেষ্টা করছেন। দ্রুত ব্যবস্থা না নিলে ফল বিপর্যয়কর হয়ে দাঁড়াবে।

এদিকে ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার অভিযোগে গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Tag :
জনপ্রিয়

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

ইউক্রেনের সেনারা শিগগিরই দীর্ঘ প্রত্যাশিত পাল্টা আক্রমণে যাবেন বলে হুমকি

Update Time : ০৪:৩৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩