ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, ১ জুন থেকে কার্যকর আজ রোববার বাংলাদেশের আকাশে এক বিরল পূর্ণিমা বা ব্লু মুন দেখা যাবে মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা তেহরান—কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি: ট্রাম্প মরুর বুকে চীনের বিশাল গোপন ‘অস্ত্রভাণ্ডার’, উপগ্রহচিত্রে মিলল সামরিক তোড়জোড় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

করোনা নিয়ন্ত্রণে এলে স্কুল খুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৭০ Time View

প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড ১৯) পরিস্থিতিতে প্রায় এক বছর বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিস্থিতি আরেকটু নিয়ন্ত্রণে এলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা ও একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা শেখ হাসিনা এসব কথা বলেন। ১২ কার্যদিবসের এই অধিবেশনের আজ শেষ দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।

ভ্যাকসিন নেওয়ার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিঁনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে যারা টিকা নিয়েছেন বা নেবেন, সবার স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে তাদেরও মাস্ক পরতে হবে।

ইতিমধ্যে দেশের করোনাভাইরাসের টিকা এসেছে এবং প্রাথমিকভাবে পাঁচ শতাধিক স্বাস্থ্যকর্মীর ওপর তা প্রয়োগও করা হয়েছে। সব ঠিক থাকলে আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে গণটিকাদান শুরুর পরিকল্পনা রয়েছে সরকারের।

টিকা আসায় এখন মানুষের মধ্যে মাস্ক পরা বা হাত ধোয়া, শারীরিক দূরত্ব রক্ষার মতো স্বাস্থ্যবিধি পালনে যাতে ঢিলেমি না আসে, সে বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরাও সতর্ক করে আসছেন।

Tag :
জনপ্রিয়

দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

করোনা নিয়ন্ত্রণে এলে স্কুল খুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

Update Time : ০৪:৩১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১