ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে সাতটি ফ্লাইটে মোট আড়াই হাজার হজ যাত্রী যাচ্ছেন

পবিত্র হজ পালনের জন্য সোমবার বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে সাতটি ফ্লাইটে মোট আড়াই হাজার হজ যাত্রী যাচ্ছেন। সকাল থেকে এরই মধ্যে মোট চারটি ফ্লাইট যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা হয়েছেন।প্রতিটি ফ্লাইটে ৪১৯ জন করে যাত্রী পরিবহন করা হয়েছে।

এই মোট সাতটি ফ্লাইটের মধ্যে পাঁচটি সরকারি ও দুটি বেসরকারি বিমানে হাজিরা জেদ্দার উদ্দেশে রওনা হচ্ছেন।

এই আড়াইহাজার হাজিদের মধ্যে কারোই কোনো ধরনের ভিসা জটিলতায় সৃষ্টি হয়নি।

রোববার(২১ মে) ১৪০ জনের যে ভিসা জটিলতার কারণে ফ্লাইট মিস হয়েছিল তারা পর্যায়ক্রমে ভিসা পেয়েছেন এবং তারাও সকাল থেকে বিভিন্ন ফ্লাইটে যাত্রা করছেন। তারা বলছেন, তাদের যে নির্ধারিত এজেন্সি তাদের ক্ষতিপূরণ দিয়ে আবারও নতুন করে ভিসা করিয়েছেন। সে ক্ষেত্রে হজ যাত্রীদের কোনো ধরনের বাড়তি খরচ দিতে হয়নি। গেল কয়েক বছরের তুলনায় এবার হজ যাত্রার নির্বিঘ্ন হওয়ায় খুশি হাজিরা।

ভিসা সংক্রান্ত জটিলতার কারণে যাদের ফ্লাইট মিস হয়েছিল সেই ১৪০ জন আজ বিকেল ৫টায় বাংলাদেশ বিমান এয়ালাইন্সের বিজি-২৩৫ এর ফ্লাইটে জেদ্দা যাচ্ছেন বলে জানান হজ ক্যাম্পের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। সোমবার দুপুরে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে তিনি এ কথা জানান।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে সাতটি ফ্লাইটে মোট আড়াই হাজার হজ যাত্রী যাচ্ছেন

Update Time : ০৯:১৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩