ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা পবিত্র নগরী মক্কা ও মদিনা অঞ্চলে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে ওআইসি হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের কাছে সহায়তা চেয়েছে সৌদি আরব সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে নতুন করে সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর

বহুল প্রতীক্ষিত সেঞ্চুরির দেখা পেয়েছেন মুমিনুল, লিটনের অর্ধশতক

ছবি: বিসিবি

বহু দিন ধরেই রানখড়া যাচ্ছিল মুমিনুলের ব্যাটে। সেই অতৃপ্তি থেকে আজ রানের ফোয়ারা বইয়ে দিলেন ঢাকার মাঠে। বহুল প্রতীক্ষিত সেঞ্চুরির দেখা পেয়েছেন মুমিনুল। তাকে যোগ্য সঙ্গ দিয়ে অর্ধশতক তুলে নিয়েছেন লিটন দাশ।

চা বিরতির পর দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে চার মেরে ১৬তম হাফ সেঞ্চুরি করেন লিটন দাস। এরপর ১২৩ বলে ১২তম চারে সেঞ্চুরি করেন মুমিনুল। ২৬ ইনিংস পর প্রথম ও ক্যারিয়ারের ১২তম শতক পেলেন মুমিনুল। বাঁহাতি ব্যাটার ২০২১ সালের এপ্রিলে পাল্লেকেলেতে আগের সেঞ্চুরি পেয়েছিলেন।

ইয়ামিন আহমেদজাইয়ের শর্ট বলে আপার কাটে চার মেরে মুমিনুল পৌঁছে যান সেঞ্চুরিতে। তেমন কোনো উদ্‌যাপন করলেন না, হেলমেটটা খুলে ব্যাটটা উঁচিয়ে ধরলেন শুধু। তবে তাতে মিশে থাকার কথা স্বস্তি। এ সেঞ্চুরিতে যে ফুরোল দীর্ঘ এক অপেক্ষা!

মুমিনুল ইনিংসটাকে আরও বড় করার দিকে মন দিয়েছেন। এ প্রতিবেদন লেখার সময় ১২০ রান ছাড়িয়ে গেছেন। লিটন ব্যাট করছেন ৬৪ রানে।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৪২৩ রানে ব্যাট করছে। ৪ উইকেট হারিয়েছে। লিড নিয়েছে ৬৬০ রান। রীতিমতো আফগানিস্তানকে রান পাহাড়ে চাপা দিচ্ছে টাইগাররা।

Tag :
জনপ্রিয়

মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী

বহুল প্রতীক্ষিত সেঞ্চুরির দেখা পেয়েছেন মুমিনুল, লিটনের অর্ধশতক

Update Time : ০৯:৫৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩