ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানদের বিপক্ষে টাইগারদের প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়

আফগানদের হোয়াইটওয়াশ করলো টাইগাররা। সিলেটে বাংলাদেশি পেসাররা আগুন ঝরানোর পরই বৃষ্টির আগমন! তাতে মিনিট শতেক নষ্ট হয়েছে, ম্যাচের দৈর্ঘ্য কমেছে ৩ ওভার। বৃষ্টি শেষে খেলা শুরু হলে তাসের ঘরের মতো ভেঙে যায় আফগান মিডল অর্ডার! নাসুম-সাকিবের ঘূর্ণিতে সফরকারী ব্যাটারদের রীতিমতো ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা! শেষ পর্যন্ত ওমরজাই-জানাতের ব্যাটে লড়াই করার পুঁজি পায় তারা। ছোট লক্ষ্য তাড়ায় উড়ন্ত সূচণা পায় বাংলাদেশ। কিন্তু মাঝে এক বলের ব্যবধানে দুই ওপেনার সাজঘরে ফিরলে রানের চাকা কিছুটা মন্থর হয়। তবে সাকিবের সাবলীল ব্যাটিংয়ে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি স্বাগতিকদের।

রোববার টস হেরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান তুলেছিল আফগানিস্তান। যেখানো ২১ বলে ২৫ রান করেছেন ওমরজাই। আর বাংলাদেশের হয়ে ৩৩ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার ছিলেন তাসকিন। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান এসেছে লিটনের ব্যাট থেকে। এই জয়ে ২-০ ব্যবধানে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

Tag :
জনপ্রিয়

আফগানদের বিপক্ষে টাইগারদের প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়

Update Time : ০৪:৫৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩