ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনে ১৪২ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা

চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনে ১৪২ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় (প্রতি ১ ডলার ১০৮ টাকা ৫০ পয়সা হিসাবে) যা দাঁড়ায় ১৫ হাজার ৪৭৫ কোটি টাকা। এ হিসাবে প্রতিদিন রেমিট্যান্স এসেছে গড়ে ৬ কোটি ৭৯ লাখ ডলার।

রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ বিষয়ে জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই মাসের প্রথম ২১ দিনে ১৪২ কোটি ৬৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৮ কোটি ১৪ লাখ ৫০ হাজার ডলার। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৯৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১১৯ কোটি ৮০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ লাখ ৯০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, জুলাই মাসের ১৫ থেকে ২১ জুলাই দেশে এসেছে ৪৩ কোটি ৭ লাখ ৫০ হাজার ডলার। আর চলতি মাসের প্রথম ১৪ দিনে ৯৯ কোটি ৫৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এছাড়া জুলাই মাসের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছিল ৪৬ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার।

এদিকে সদ্য বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। আর ২০২১-২২ অর্থবছরে দেশে এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা সদ্যবিদায়ী ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ৫৭ কোটি ৮৯ লাখ ৮০ হাজার ডলার কম।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। ২০১৯-২০ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৮২০ কোটি ৫০ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

২০১৮-১৯ অর্থবছরে দেশে ১ হাজার ৬৪১ কোটি ৯৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, সদ্যবিদায়ী ২০২২-২৩ অর্থবছরে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩৯ কোটি ৯১ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৫২ কোটি ২২ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১ হাজার ৭৬১ কোটি ২০ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭ কোটি ৭১ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী অর্থবছরের জুন মাসে দেশে ২১৯ কোটি ৯০ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা ওই অর্থবছরের সর্বোচ্চ ও বিগত পাঁচ অর্থবছরের মধ্যে জুন মাসে আসা সর্বোচ্চ রেমিট্যান্স।

এদিকে ২০২২-২৩ অর্থবছরের সদ্যবিদায়ী জুন মাসে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৩ কোটি ৭৮ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ৯৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭৪ কোটি ৬০ লাখ ৬০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৬ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২১-২২ অর্থবছরের জুন মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৩ কোটি ৭২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরের জুন মাসে দেশে রেমিট্যান্সে এসেছে ১৯৪ কোটি ৮ লাখ ১০ হাজার ডলার। ২০১৯-২০ অর্থবছরের জুন মাসে দেশে রেমিট্যান্সে এসেছিল ১৮৩ কোটি ২৬ লাখ ৩০ হাজার ডলার। আর ২০১৮-১৯ অর্থবছরের জুন মাসে দেশে রেমিট্যান্সে এসেছিল ১৩৬ কোটি ৮২ লাখ ২০ হাজার ডলার।

সদ্যবিদায়ী অর্থবছরের জুলাইতে ২০৯ কোটি ৬৩ লাখ ২০ হাজার, আগস্টে ২০৩ কোটি ৬৯ লাখ ৩০ হাজার, সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৬ লাখ, অক্টোবরে ১৫২ কোটি ৫৫ লাখ ৪০ হাজার, নভেম্বরে ১৫৯ কোটি ৫১ লাখ ৭০ হাজার, ডিসেম্বরে ১৬৯ কোটি ৯৭ লাখ, জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ৪ লাখ ৮০ হাজার, মার্চে ২০২ কোটি ২৪ লাখ ৭০ হাজার, এপ্রিলে ১৬৮ কোটি ৪৯ লাখ ১০ হাজার, মে মাসে ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ও জুন মাসে এসেছে ২১৯ কোটি ৯০ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনে ১৪২ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা

Update Time : ০২:২০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩