ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

দেশে খরচ করার মতো রিজার্ভ এখন ২৩.২৬ বিলিয়ন ডলার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • ২৫৮ Time View
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের (বিপিএম৬) পদ্ধতি মেনে এখন রিজার্ভের নতুন হিসাব প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক। দেশে খরচ করার মতো রিজার্ভ এখন ২৩.২৬ বিলিয়ন ডলার বা দুই হাজার ৩২৬ কোটি ডলারের কিছু বেশি।

গতকাল বুধবারের তারিখ দিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে এ হিসাব প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশকে দেওয়া আইএমএফের ৪.৭ বিলিয়ন ডলার ঋণের অন্যতম শর্ত ছিল বিপিএম-৬ ফর্মুলায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গণনা।

এটি চলতি বছরের জুন মাসের মধ্যেই প্রকাশ করার কথা ছিল। সেই শর্তের আলোকে চলতি মাস জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশ ব্যাংক এ হিসাব প্রকাশ করছে।একই সঙ্গে নিজেদের হিসাবও দেখানো হয়েছে বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটে। সে হিসাবে রিজার্ভ দেখানো হয়েছে ২৯.৫৩ বিলিয়ন ডলার বা দুই হাজার ৯৫৩ কোটি ৬৩ লাখ ডলার।

আইএমএফের হিসাব অনুযায়ী, দেশের যে রিজার্ভ (২৩.২৬ বিলিয়ন ডলার) এটা দিয়ে চার মাসের আমদানি ব্যয় মেটানো যাবেগত ১৩ জুলাই প্রথমবার আইএমএফের হিসাব মেনে রিজার্ভের পরিমাণ প্রকাশ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। তখন রিজার্ভ ছিল ২৩.৫৭ বিলিয়ন ডলার আর কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাব মতে রিজার্ভ ছিল ২৯.৯৭ বিলিয়ন ডলার।

এর আগে গত জুন মাসে আইএমএফের বিপিএম-৬ ফর্মুলা অনুযায়ী দেশের রিজার্ভ ছিল ২৪.৭৫ বিলিয়ন ডলার।

একই সময়ে বাংলাদেশ ব্যাংকের হিসাব গণনা অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩১.২ বিলিয়ন ডলার।
Tag :

ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের গৌরব উজ্জ্বল সাফল্য: পাশের হার ৯০.১৬% , এ প্লাস ৩৩ জন।

দেশে খরচ করার মতো রিজার্ভ এখন ২৩.২৬ বিলিয়ন ডলার

Update Time : ০৬:০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩