ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ডাচদের বিপক্ষে পয়েন্ট তুলে নেয় জাপান ১২ বছর বাদে আবারও ‘সেভেন আপ’ কাণ্ড জার্মানির এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৫ জুন ২০২৬ ফরিদপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে ‘পিকান’ প্রকল্পের প্রাথমিক ফলাফল উপস্থাপন ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক বেনজীর আহমেদকে অতি দ্রুতই দেশে ফেরত আনা হবে সংসদে জানাল স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ফি দিতে হবে বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন

দেশে ডেঙ্গুর প্রকোপে লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৭ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ২ হাজার ১৯১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন। ফলে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৫ জনে।

সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২০ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ১৯৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৭২ জন।

আর ঢাকার বাইরে এক হাজার ৩২৫ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৯ জনের মধ্যে ৬ জন ঢাকার বাসিন্দা, ৩ জন ঢাকার বাইরে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ২ হাজার ১৯১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৯ হাজার ৩২৮ জন।

আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫২ হাজার ৮৬৩ জন। একই সময়ে হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ৯৪ হাজার ২০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৫ হাজার ৩৫৮ জন এবং ঢাকার বাইরের ৪৮ হাজার ৬৬২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরমধ্যে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা গেছেন।

Tag :

পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ডাচদের বিপক্ষে পয়েন্ট তুলে নেয় জাপান

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন

Update Time : ০১:৫৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩