ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

সংসদে টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • ২৩৯ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর শেষে রবিবার দেশে ফিরেছেন। সোমবার সন্ধ্যায় তিনি সংসদে প্রবেশ করেন। এ সময় সংসদের বৈঠকে বিলের ওপর আলোচনা চলছিল। প্রধানমন্ত্রী সংসদে প্রবেশ করতেই বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা দাঁড়িয়ে টেবিল চাপড়াতে শুরু করেন।

ঘটনার আকস্মিকতায় উপস্থিত সংসদ সদস্যরা মুহূর্তের জন্য হতচকিত হয়ে পড়েন। পরে প্রধানমন্ত্রীকে সংসদে ঢুকতে দেখে সরকার ও বিরোধী দলীয় সদস্যরা একযোগে টেবিল চাপড়াতে শুরু করেন।

এ সময় বাংলাদেশ বিমানের একটি বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমাম। তিনি বিলের ওপর বক্তব্য থামিয়ে বলেন, প্রধানমন্ত্রী ঢোকার সঙ্গে সঙ্গে সংসদ সদস্যরা করতালি দিলো। এটা তো মনে হয় অভিনন্দন দিলো নাকি! আমরা জানতে চাই, আসলে ঘটনাটা কী হল? তিনি (প্রধানমন্ত্রী) জি-২০ সম্মেলনের প্রত্যেকটা জায়গায় ফায়দা তুলেছেন। এটা ওনার বুদ্ধিমত্তার জন্য পেরেছেন।

এ সময় মসিউর রহমান রাঙ্গার দিকে হাত দেখিয়ে ফখরুল ইমাম জানতে চান, জি-২০ সম্মেলনে সফলতার জন্য সংসদরা সদস্য হাততালি দিয়েছেন কি-না!

তখন রাঙ্গাকে মাইক ছাড়া বলতে শোনা যায়, ‘চিফ হুইপ বলতে…’। এ সময় ফখরুল ইমাম বলেন, চিফ হুইপ (বিরোধী দলের), আমরা শুনতে চাই সাফল্যগুলো তিনি যদি বলেতেন, তাতে আমরা আশ্বস্ত হই। এ সময় প্রধানমন্ত্রীকে ঘাড় নেড়ে সম্মতি জানাতে দেখা যায়।

আজ বিকেল পৌনে ৫টায় সংসদের বৈঠক শুরু হয়। মাগরিবের নামাজের বিরতির পর বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী প্রস্তাবিত বাংলাদেশ বিমান বিল, ২০২৩-এর উপর আলোচনায় অংশ নেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিলের ওপর জাতীয় পার্টির ফখরুল ইমামের আলোচনা চলাকালে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন।

এর আগে গত বৃহস্পতিবারে সংসদের অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। এরপর তিনি শুক্রবার জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতের নয়াদিল্লি যান। ভারত সফর শেষে গতকাল দেশে ফেরেন তিনি।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

সংসদে টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন

Update Time : ০৬:০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩