ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

প্রথমবারের মত ডিম-আলু-পেঁয়াজের দাম ঠিক করে দিলো সরকার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:১৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • ১৯২ Time View

প্রথমবারের মতো নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ডিম, আলু, পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। একই সঙ্গে ডিম আমদানির সিদ্ধান্তও নেয়া হয়েছে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিন কৃষিপণ্যের দাম নির্ধারণের সিদ্ধান্ত জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতি কেজি পেঁয়াজের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ৬৪ থেকে ৬৫ টাকা। আলু দাম কেজিতে হবে ভোক্তা পর্যায়ে ৩৫/৩৬ টাকা ও কোল্ড স্টোরেজ থেকে ২৬/২৭ টাকা। ডিমের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি পিস ১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া বোতল ও প্যাকেটজাত সয়াবিন তেল ১৬৯ টাকা লিটার, খোলা তেল ১৪৯ টাকা, পাম ওয়েল ১২৪ টাকা, চিনি খোলা ১২০ ও প্যাকেট ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী জানান, বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার ও স্থানীয় পর্যায়ে ডিসি ও ইউএনও বাজার মনিটরিং করবে। নির্ধারিত দামের চেয়ে বেশি নিলে আইনি ব্যবস্থা নেবে।

টিপু মুনশি আরও জানান, ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্ত হয়েছে। গড়ে ৫ হাজার টন ইলিশ পাঠানো হতে পারে। আবেদন করা হয়েছে ২৯শ টন।

বৈঠকে বাণিজ্য সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

প্রথমবারের মত ডিম-আলু-পেঁয়াজের দাম ঠিক করে দিলো সরকার

Update Time : ১১:১৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩