ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

২০২৩-২৪ সেশনে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের ফল প্রকাশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
  • ২৯০ Time View

২০২৩-২৪ সেশনে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

দ্বিতীয় ধাপে কত শিক্ষার্থী কলেজ পেয়েছেন তা এখনও জানায়নি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ দিন একই সঙ্গে প্রথম ধাপে নির্বাচিতদের মধ্যে মাইগ্রেশনের আবেদন করা শিক্ষার্থীরা কে কোন কলেজ পেয়েছেন তাও প্রকাশ করা হয়েছে।

শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) প্রবেশ করে ফল দেখতে পাচ্ছেন। শিক্ষার্থীরা রোল নম্বর, বোর্ডের নাম, পাসের বছর ও রেজিস্ট্রেশন নম্বর ইনপুট দিয়ে ফল দেখতে পাচ্ছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে প্রাথমিক নিশ্চায়ন করতে পারবেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত এ নিশ্চায়ন প্রক্রিয়া চলবে। শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩৩৫ টাকা ফি পরিশোধ করে এ নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।

দ্বিতীয় ধাপে কলেজ না পাওয়া শিক্ষার্থীরা তৃতীয় ধাপে আবেদনের সুযোগ পাবেন। আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে। ভর্তি শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর, যা চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এ বছর বিভিন্ন কলেজের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। এবার ভর্তির সর্বোচ্চ ফি ৮ হাজার ৫০০ টাকা। ভর্তি শেষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ৮ অক্টোবর। একাদশ শ্রেণিতে ভর্তিতে এবার মোট আসন ২৬ লাখ চার হাজার ৮৫৬টি। প্রথম ধাপে ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী নির্বাচিত হন। তাদের মধ্যে নিশ্চায়ন করেছেন ১০ লাখ ২৬ হাজার ৬৫৭ জন। অর্থাৎ প্রথম ধাপে কলেজ পেয়েও নিশ্চায়ন করেননি ২ লাখ ৩৫ হাজারেরও বেশি শিক্ষার্থী।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

২০২৩-২৪ সেশনে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের ফল প্রকাশ

Update Time : ০৫:২৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩