ঢাকা ১১:০২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ

টানা তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:২৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • ১৮৫ Time View

আগামী শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক দুইদিন ছুটি। আর বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি। সবমিলিয়ে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার টানা তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

গত ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে জানানো হয়, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি, ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

এদিকে, টানা তিনদিনের ছুটির কারণে পরিবারের সঙ্গে তা উদযাপনে পর্যটনকেন্দ্র এলাকায় আগে থেকেই হোটেল-মোটেল বুকিং দিয়ে রেখেছেন ভ্রমণপিপাসুরা।

টানা তিন দিনের ছুটিতে লাখো পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করছেন কক্সবাজার ও কুয়াকাটা এলাকার পর্যটন ব্যবসায়ীরা। ইতোমধ্যে অধিকাংশ হোটেল-মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে।

তারা জানিয়েছেন, এরই মধ্যে তারকা মানের হোটেলগুলোর শতভাগ রুম বুকিং হয়েছে। এছাড়া পর্যটন দিবসকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী জমকালো আয়োজন করেছে প্রশাসন।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ

টানা তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

Update Time : ০৪:২৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩