ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েল ও জেরুজালেমজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হচ্ছে

ইসরায়েল ও জেরুজালেমজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হচ্ছে। সোমবার বিবিসির লাইভ প্রতিবেদনে ইসরায়েলের ডিফেন্স ফোর্স (আইডিএফ) এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, জেরুজালেমে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গাজা থেকে ইসরায়েল অভিমুখে হামলা চালিয়ে যাচ্ছে হামাস।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ডেনিয়েল হাগারি বলছেন, সামরিক বাহিনী গাজা ব্যারিয়ারের কাছাকাছি সমস্ত সম্প্রদায়ের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে- তবে সক্রিয় ফিলিস্তিনি বন্দুকধারীদের সঙ্গে বিচ্ছিন্ন সংঘর্ষ চলছে।

অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ত গাজার ওপর ‘সম্পূর্ণ অবরোধ’ আরোপের ঘোষণা দিলেন। তিনি বলছেন, কর্তৃপক্ষ বিদ্যুৎ লাইন কেটে দেবে এবং খাদ্য ও জ্বালানি প্রবেশে বাধা দেবে।

এছাড়াও ইসরায়েল বাহিনীর হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা ৪৩৬ জন ছাড়িয়েছে। আহত হয়েছে দুই হাজারের বেশিজন। অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায়, নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। আহত হয়েছে কয়েক হাজার।

গত শনিবার ভোরে গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার আকস্মিক রকেট হামলা চালায় হামাস। এরপর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে। এদিকে ইসরায়েলকে সহযোগিতায় রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

জাতিসংঘ বলছে, ১ লাখ ২৩ হাজার ৫৩৮ জন মানুষ গাজায় গৃহহারা হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, বেশিরভাগই ভয়ে এবং নিরাপত্তার স্বার্থে এবং ঘরবাড়ি ধ্বংস হবে এই আশঙ্কায় ঘর ছেড়েছেন।

অফিস ফর কো-অরডিনেশন অফ হিউম্যানিট্যারিয়ান অ্যাফেয়ার্স বলছে, ৭৩ হাজার লোক স্কুলে আশ্রয় নিয়েছে। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের একটি এজেন্সির মুখপাত্র আদনান আবু হাসনা আশংকা করছেন এই সংখ্যা আরও বাড়বে।

ইসরায়েলের কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত তাদের সাত শতাধিক নাগরিকের প্রাণহানি হয়েছে, যার মধ্যে দক্ষিণ ইসরায়েলে একটি সংগীত উৎসবেই নিহত হয়েছেন ২৫০ জনের বেশি। অন্যদিকে ফিলিস্তিন বলছে, ইসরায়েলের পাল্টা হামলায় প্রায় ৫০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এখন পর্যন্ত।

Tag :
জনপ্রিয়

ইসরায়েল ও জেরুজালেমজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হচ্ছে

Update Time : ০২:২৭:২১ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩