ঢাকা ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

চলতি সপ্তাহেই আসছে ডিমের প্রথম চালান

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৪৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • ২০৭ Time View

চলতি সপ্তাহের আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যেই আমদানি করা ভারতীয় ডিমের প্রথম চালান দেশের বাজারে প্রবেশ করবে। এ চালানে প্রায় ৩ কোটি ডিম আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার রাজধানীর ধানমন্ডি এলাকার ১৫ নম্বর ওয়ার্ডে অক্টোবর মাসের টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনের পর এ তথ্য জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি প্রক্রিয়ায় কিছু জটিলতার কারণে ডিম আনতে দেরি হয়েছে। ১৫ প্রতিষ্ঠানের মধ্যে এখন পর্যন্ত ৭টি ঋণপত্র খুলেছে।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, উৎপাদন ও পরিবহন খরচ বৃদ্ধির কারণে আলু ও ডিমের নির্ধারিত দাম কার্যকর করা যাচ্ছে না। তবে বাজারে নির্ধারিত দরে মিলছে সয়াবিন তেল।

টিপু মুনশি বলেন, ভারতীয় পেঁয়াজের ওপর ৪০ শতাংশ শুল্ক বৃদ্ধির কারণে পেঁয়াজের দরও কার্যকর হচ্ছে না। তিনি আরও বলেন, এখন পর্যন্ত আলু আমদানির অনুমতি দেয়া হয়নি। প্রয়োজনে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আলুও আমদানি করা হবে।

উল্লেখ্য, টিসিবির মাধ্যমে চাল, চিনি, পেঁয়াজ, তেল ও মশুর ডাল বিক্রি হয় প্রতি প্যাকেজ ৬১০ টাকায়। মশুর ডাল ৬০ টাকা, সয়াবিন তেল ১০০ টাকা, চাল ৩০ টাকা, চিনি ৭০ টাকা ও পেঁয়াজ ৩৫ টাকা।

Tag :
জনপ্রিয়

ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা

চলতি সপ্তাহেই আসছে ডিমের প্রথম চালান

Update Time : ০৭:৪৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩