ঢাকা ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

আজ ১৫০ সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • ১৯৯ Time View

সারা দেশে একযোগে ১৫০ সেতু উদ্বোধন হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর সড়ক ভবন থেকে ভার্চুয়ালি এসব সেতু উদ্বোধন করবেন। এসব সেতু প্রান্তিক জনগোষ্ঠীর সড়ক যোগাযোগে উন্নতি ঘটাবে। সেতুগুলোর মোট দৈর্ঘ্য ৯ হাজার ৪৫৪ মিটার।

নির্মাণে মোট ব্যয় তিন হাজার ২৮৭ কোটি ৫০ লাখ টাকা। সবচেয়ে বড় সেতুটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত ৫৫৮.২১ মিটার দীর্ঘ তিতাস সেতু। একই সঙ্গে ১৪টি নতুন ওভারপাসও উদ্বোধন করা হবে। যানজট নিরসনে দেশের উত্তরাঞ্চলে নির্মিত এসব ওভারপাসের মোট দৈর্ঘ্য ৬৮৯ মিটার।

নির্মাণ ব্যয় ২০৮ কোটি ৮০ লাখ টাকা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এসব সেতু চালু হলে দেশের প্রান্তিক মানুষের যোগাযোগে বড় ধরনের পরিবর্তন আসবে।

জানা গেছে, উদ্বোধনের অপেক্ষায় থাকা ১৫০ সেতুর মধ্যে সর্বোচ্চ ৪০টির অবস্থান ময়মনসিংহ বিভাগে, ঢাকা বিভাগে ৩২টি, চট্টগ্রামে ২৭টি, রাজশাহীতে ২২টি, খুলনায় ১২টি, বরিশাল ও রংপুরে ৮টি করে এবং সিলেট বিভাগে একটি সেতু রয়েছে।

এর মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া তিতাস সেতু, সুনামগঞ্জের ছাতকের সুরমা সেতু, বগুড়ার আড়িয়ারঘাট সেতু ও ঢাকার নয়ারহাট সেতু। এ ছাড়া এদিন ময়মনসিংহের কেওয়াটখালীতে দেশের প্রথম বৃহৎ স্টিল স্ট্রাকচারের আর্চ সেতু ও রহমতপুর সেতু নির্মাণেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সেতু বিভাগ বলছে, জামালপুর জেলায় রৌমারী স্থলবন্দর জামালপুর-ধানুয়া কামালপুর-কদমতলা (রৌমারী) জেলা মহাসড়কে পাঁচটি সেতু ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে সহায়ক হবে।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তায় ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় ১৬টি সেতু আজ উদ্বোধন হচ্ছে। একই সংস্থার অর্থায়নে চলমান ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মিত ২১ সেতুর উদ্বোধন হতে যাচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় চলমান এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় ১৪ সেতু উদ্বোধন হচ্ছে। এ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুর জেলায় মোট ১৪টি ওভারপাসও উদ্বোধন হবে।

Tag :
জনপ্রিয়

ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা

আজ ১৫০ সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Update Time : ০৫:০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩