ঢাকা ০১:০৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

প্রধান বিচারপতির সঙ্গে ইসির বৈঠক ১ নভেম্বর

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৪৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • ২০৮ Time View

আগামী ১ থেকে ৫ নভেম্বরের মধ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। এরই প্রেক্ষিতে আগামী ১ নভেম্বর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাসহ সার্বিক বিষয় অবহিত করতে প্রধান বিচারপতির সঙ্গে ইসি’র বৈঠকের তারিখ ধার্য করা হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) প্রধান বিচারপতির দপ্তর থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়। বুধবার (১ নভেম্বর) বিকেল ৩ টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বিষয়ে বৈঠকে আলোচনা হবে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাসহ সার্বিক বিষয় অবহিত করতে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছে নির্বাচন কমিশন (ইসি) থেকে রবিবার (২৯ অক্টোবর) দুটি পৃথক চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।

ইসি জানিয়েছে, প্রতি সংসদ নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি নিয়ে এ ধরণের সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়। এবারও তাই চাওয়া হয়েছে। সাক্ষাতের কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে সংসদ নির্বাচনের তফসিল।

আগামী ১ নভেম্বর শুরু হচ্ছে সংসদ নির্বাচনের সময় গণনা। এক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছে, নভেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন।

Tag :
জনপ্রিয়

ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা

প্রধান বিচারপতির সঙ্গে ইসির বৈঠক ১ নভেম্বর

Update Time : ০৫:৪৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩