ভারত বিশ্বকাপে সেমিফাইনালের আশা শেষ পাকিস্তানের। তবে কাগজে-কলমে যেটুকু সম্ভাবনা আছে সেই অসম্ভবকে সম্ভব করতে হলেও ইংল্যান্ডের বিপক্ষে আজ টস জিতে ব্যাটিং নেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল বাবর আজমদের জন্য। এমন ম্যাচে টস ভাগ্য সহায় হলো না ম্যান ইন গ্রিনদের জন্য।
টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন জস বাটলার। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডাভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, অ্যাটকিনসন, আদিল রশিদ।
পাকিস্তান একাদশ: ফখর জামান, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সোউদ শাকিল, ইফতিখার আহমেদ, আঘা সালমান, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, হারিস রউফ।
Reporter Name 
















