ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা

নির্বাচনে সাংবিধানিকভাবে বেশির ভাগ রাজনৈতিক দলের অংশগ্রহণ চান চীন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • ২১৫ Time View

চীনে সফর করা আওয়ামী লীগ নেতাদেরকে দেশটির ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট অব চীনা কমিউনিস্ট পার্টির (আইডিসিপিসি/সিপিসি) মন্ত্রী লিউ চিয়েন ছাউ জানিয়েছেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবিধানিকভাবে বেশির ভাগ রাজনৈতিক দলের অংশগ্রহণ চান তারা।

শুক্রবার (১০ নভেম্বর) চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে চীন সফরকারী আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে লিউ চিয়েন ছাউয়ের নেতৃত্বাধীন সিপিসি প্রতিনিধিদলের বৈঠক হয়।

লিউ চিয়েন জানান, উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে চীনও সংবিধানকে সমুন্নত রেখে বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন আশা করে। যাতে বেশির ভাগ রাজনৈতিক দলের অংশগ্রহণের সুযোগ থাকবে। তা ছাড়া নির্বাচনটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

চীনের উপমন্ত্রী ছুন হাই ইয়েন এবং ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউ পোর সঙ্গেও আওয়ামী লীগের প্রতিনিধিদলের বৈঠক হয়। সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে।

চীনা উপমন্ত্রী বলেছেন, রাখাইনে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, টেকসই এবং স্বেচ্ছা প্রত্যাবাসন নিশ্চিতকরণে চীন বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার ধারাবাহিক আলোচনাকে অব্যাহতভাবে উৎসাহিত করে চলেছে।

সফর খুবই ফলপ্রসূ হয়েছে বলে জানান মুহাম্মদ ফারুক খান বলেন, আমি বলেছি আমাদের দেশের যতগুলো কর্মকাণ্ড হয়েছে তার প্রায় সবই কানেকটিভিটির। রাস্তা, রেলওয়ে, বন্দর এ ধরনের প্রোগ্রাম হয়েছে। এতে আমাদের তৃণমূলের বেশি মানুষ সুবিধা পাচ্ছে। আমরা বিআরআইয়ে আছি এবং ভবিষ্যতেও থাকার আশা করি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে দলটির আন্তর্জাতিক উপকমিটির সদস্য খালেদ মাসুদ আহমেদ, তরুণ কান্তি দাস ও সুমন কুণ্ডু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-বিআরআই সম্মেলন উপলক্ষে চীনা কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগের প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানিয়েছিল।

Tag :

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

নির্বাচনে সাংবিধানিকভাবে বেশির ভাগ রাজনৈতিক দলের অংশগ্রহণ চান চীন

Update Time : ০৬:০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩