ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ ভারি বর্ষণের আভাস নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬

টানা ১৪ ম্যাচ জয়ের পর প্রথম হারের তেতো স্বাদ পেল লিওনেল স্কালোনির দল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
  • ২৬২ Time View

৩৬ বছর পর কাতার বিশ্বকাপ জয়ের পর প্রথম হারের তেতো স্বাদ পেল লিওনেল স্কালোনির দল। টানা ১৪ ম্যাচ জয়ে উড়তে থাকা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে মাটিতে নামাল ল্যাতিন আমেরিকার আরেক পরাশক্তি উরুগুয়ে। চোখে চোখ রেখে লড়াই করল উরুগুয়ে। প্রথমার্ধে রোনালদ আরাউহো দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন ডারউইন নুনেস।

শুক্রবার বাংলাদেশ সময় সকালে ঘরের মাঠ বুয়েন্স আইরেসে ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। বাছাইয়ে টানা চার জয়ের পর প্রথম হারল আর্জেন্টিনা, যদিও ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

পুরো ম্যাচে ৬৩ শতাংশ বল দখলে নিয়ে ১২টি শট মারে আর্জেন্টিনা, যার তিনটি ছিলো লক্ষ্যে। ৩৭ শতাংশ বল দখলে রেখে ৬ শটের ২টা লক্ষ্য রেখে দুইটাই গোলে ঢুকায় উরুগুয়ে।

ম্যাচের শুরু থেকেই পাওয়ার ফুটবল উপহার দেয় উরুগুয়ে। ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যেতে পারতো উরুগুয়ে। বার্সা ডিফেন্ডার আরাউহোর লং পাসে গতিতে ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্দিকে পেছনে ফেলে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে পড়েন ডারউইন নুনেজ, কিন্তু তার নেওয়া শট চলে যায় পোস্টের দূর দিয়েই। তিন মিনিট পর সদ্য ব্যালন ডি’অর জয়ী মেসির শট আটকান উরুগুয়ে গোলরক্ষক।

পায়ের কিছু কারিকুরি, দারুণ কিছু স্কিল দেখালেও প্রথম অর্ধে উরুগুয়ের জন্য ভয়ের কারণ হতে পারেননি প্রায় এক মাস প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার মধ্যে না থাকা মেসি। আর্জেন্টাইন তারকাকে কড়া পাহারায় রাখার কৌশল নিয়েছিলেন উরুগুয়ের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা।

৪১তম মিনিটে আর্জেন্টিনা সমর্থকদের প্রথমবার স্তব্ধ করে দেয় উরুগুয়ে। বাঁ দিকে মলিনার কাছ থেকে বল কেড়ে নিয়ে বাইলাইনের একটু উপর থেকে বক্সে ক্রস বাড়ান মাতিয়াস ভিনা। ক্লিয়ার করতে পারেননি আর্জেন্টিনার কোনো ডিফেন্ডার। এই ম্যাচে রাইট ব্যাক হিসেবে খেলা রোনালদ আরাউহোর কোনাকুনি শটে পরাস্ত হন এমিলিয়ানো মার্টিনেজ।

দ্বিতীয়ার্ধের ম্যাচে ফিরতে মরিয়া আর্জেন্টিনা ম্যাচের৮১তম মিনিটে বল নিয়ে ডান দিক দিয়ে আক্রমণে উঠেন বদলি হিসেবে নামা ডি মারিয়া, কিন্তু তার কোনাকুনি শট বের হয়ে যায় দূরের পোস্ট দিয়ে।

ম্যাচের ৮৭তম মিনিটে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে স্তব্ধ করে উরুগুয়ের জয় নিশ্চিত করে দেন নুনেজ। মেসির কাছ থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে যান দে লা ক্রুজ। রিভার প্লেট তারকা ওটামেন্ডি ও রোমেরোকে ফাঁকি দিয়ে পাস বাড়ান নুনেজের দিকে। এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন লিভারপুল তারকা, উল্লাসে মাতে উরুগুয়ে।

Tag :
জনপ্রিয়

দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম

টানা ১৪ ম্যাচ জয়ের পর প্রথম হারের তেতো স্বাদ পেল লিওনেল স্কালোনির দল

Update Time : ০৬:০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩