ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ ভারি বর্ষণের আভাস নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬

মোরসালিনের গোলে লেবাননের বিপক্ষে পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • ২২৫ Time View

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে নিজেদের দ্বিতীয় লেবাননের বিপক্ষে পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২১ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনা স্টেডিয়ামে নামে দু’দল। শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে থাকা লেবাননকে প্রথমার্ধে আটকে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে বিরতিতে থেকে ফিরেই গোলের দেখা পায় লেবানন। কিন্তু শেখ মোরসালিনের দুর্দান্ত গোলে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চাপে রাখে লেবানন। একের পর এক আক্রমণ করে তারা। নিজেদের গুছিয়ে নিতে সময় নেয় বাংলাদেশ। ম্যাচের পঞ্চম মিনিটে ম্যাচের প্রথম কর্নার পায় লেবানন। তবে তা কাজে লাগাতে পারেনি তারা।

এরপর নিজেদের গুছিয়ে নিয়ে নিচ থেকে খেলা বিল্ডআপ করার চেষ্টা করে বাংলাদেশ। ম্যাচের ২৪ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে কর্নার পায় বাংলাদেশ। জামাল ভুঁইয়ার নেওয়া শটে হেড করেন বিশ্বনাথ ঘোষ। তবে তা আটকে দেন লেবানন গোলরক্ষক।

এরপর আবারও সুযোগ আসে বাংলাদেশের সামনে। বাম দিক থেকে শেখ মোরসালিনের বাড়ানো বলে ডি বক্সের ভেতর থেকে শট নিতে যান হৃদয়। তবে তা আটকে দেন লেবানন ডিফেন্ডার।

এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে বাংলাদেশ ও লেবানন। তবে শেষ পর্যন্ত কোনো গোল না হলে গোলশূন্য থেকে বিরতিতে যায় দু’দল।

বিরতিতে ফিরে আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে লেবানন। একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণকে ব্যস্ত রাখে লেবানন। অন্যদিকে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। গোলরক্ষক মিতুল মার্মাকে তুলে মেহেদি হাসান শ্রাবণকে নামান কোচ হ্যাবিয়ের ক্যাবরেরা।

বেশ কিছু সুযোগ তৈরি করলেও ফিনিশিং দুর্বলতায় গোলের দেখা পায় না বাংলাদেশ। উল্টো ম্যাচের ৬৮ মিনিটে রক্ষণের ভুলে গোল খেয়ে বসে বাংলাদেশ। মাজেদ ওসমানের গোলে লিড নেয় লেবানন।

পিছিয়ে পড়ে আক্রমণে ধার বাড়ায় বাংলাদেশ। ম্যাচের ৭৩ মিনিটে ম্যাচে সমতা আনে বাংলাদেশ। ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান শেখ মোরসালিন। এরপর বেশ কিছু আক্রমণ চালায় দু’দল। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-১ গোলের সমতায় থেকে মাঠে ছাড়ে দু’দল।

Tag :
জনপ্রিয়

দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম

মোরসালিনের গোলে লেবাননের বিপক্ষে পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ

Update Time : ০৫:৩০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩