ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৩১৪০ পদে নিয়োগ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • ২১৮ Time View

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএস থেকে নিয়োগ দেয়া হবে ৩ হাজার ১৪০ জন। এর আবেদন শুরু হবে আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টায়। যা শেষ হবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্মসচিব আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হলো। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। যা চলবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, সাধারণ ক্যাডারসমূহে ৪৮৯টি, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারসমূহে ২ হাজার ৭৪টি, সাধারণ শিক্ষায় ৫২০ ও কারিগরি শিক্ষায় ৯১টি পদে নিয়োগ দেওয়া হবে।

তবে ক্যাডারভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্যে। এই ক্যাডার সহকারী সার্জন পদে এক হাজার ৬৮২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ নিয়োগ পাবেন। এছাড়া প্রশাসন ক্যাডারে ২৭৪, পররাষ্ট্র ক্যাডারে ১০, পুলিশ ৮০, তথ্যে ৫২টি পদে নিয়োগ দেওয়া হবে।

এছাড়া বিজ্ঞপ্তির পদ পরবর্তীতে বাড়তে পারে বলেও জানিয়েছে পিএসসি। এ নিয়ে পিএসসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নতুন পদসৃষ্টি, পদবিলুপ্তি, পদোন্নতি, অবসরগ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণজনিত কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে।

আবেদনকারীর বয়সসীমা:

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের জন্য বয়সসীমা হতে হবে ২১-৩০ বছর। অর্থাৎ সর্বনিম্ন বয়স ২১ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২০০২ সালের ২ নভেম্বর থেকে ১৯৯৩ সালের ২ নভেম্বর।

বিসিএস সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষা ক্যাডারের জন্য শুধুমাত্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ২১-৩২ বছর। জন্মতারিখ হতে হবে ২০০২ সালের ২ নভেম্বর থেকে ১৯৯১ সালের ২ নভেম্বরের মধ্যে।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত বয়সসীমার কম বা বেশি হলে প্রার্থীর আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। এছাড়া চাকরিরত প্রার্থীকে অবশ্যই নিয়োগকৃত কর্তৃপক্ষের অনুমতি নিয়েই বিসিএসের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা অংশ নিতে হবে।

Tag :

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৩১৪০ পদে নিয়োগ

Update Time : ০৩:০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩