ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নারায়ণগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • ১৯৮ Time View

৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নারায়ণগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পরিবেশ স্বাভাবিক হলে ফেরি চলাচলের ঘোষণা দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

এর আগে ঘন কুয়াশার কারণে শনিবার (৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে মাঝ নদীতে আটকা পড়েছিল ছোট-বড় চারটি ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহনেওয়াজ জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে সন্ধ্যার পর থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করে। সকালে কুয়াশার মাত্রা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় শত শত যানবাহন আটকে থাকে। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েন। ফেরি চলাচল শুরুর পর আস্তে আস্তে গাড়িগুলো নদী পাড়ি দিচ্ছে।

Tag :
জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নারায়ণগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু

Update Time : ০৫:২৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩