ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইট্রোজেন গ্যাস দিয়ে বিশ্বে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে খুনি কেনেথ ইউজিন স্মিথকে নাইট্রোজেন গ্যাস দিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। বিশ্বে এবারই প্রথম সর্বোচ্চ শাস্তি কার্যকরে এমন পদ্ধতি বাস্তবায়ন হলো।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত ৮টা ২৫ মিনিটে স্মিথের মৃত্যুদণ্ড কার্যকর হয়। ১৯৯৬ সাল থেকে কারাগারে বন্দি ছিলেন স্মিথ। খবর বিবিসির।

এর আগে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে ৫৮ বছর বয়সী খুনি স্মিথের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত বহাল রাখে মার্কিন সুপ্রিম কোর্ট।

মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত স্থগিতের অনুরোধ জানিয়ে আসামি কেনেথ স্মিথের করা আবেদনটি বুধবার (২৪ জানুয়ারি) খারিজ করে দেয় আদালত। আপিলে যুক্তি দেওয়া হয়েছিল নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া একটি নিষ্ঠুর এবং অস্বাভাবিক পন্থা। এ দণ্ড কার্যকরের সময় নির্ধারণ করে দিয়েছিল আলাবামার গভর্নর কে আইভি, সেই সময় অনুয়াযী স্মিথকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাটমোরে ‘উইলিয়াম সি. হলম্যান কারেকশনাল ফ্যাসিলিটি’-তে স্মিথের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। উইলিয়াম সি. হলম্যান কারেকশনাল ফ্যাসিলিটি হলো আলাবামার অ্যাটমোরে অবস্থিত একটি জেলখানা।

স্মিথের মৃত্যুদণ্ড কার্যকরে তার মুখে বিশেষভাবে তৈরি একটি মাস্ক পরানো হয়। এ মাস্কের ভেতর দিয়ে অক্সিজেন চলাচলের সুযোগ ছিল না। মাস্কটির সঙ্গে নাইট্রোজেনভর্তি একটি সিলিন্ডারের সংযোগ ছিল।

একজন প্রত্যক্ষদর্শী জানান, ওই মাস্ক পরানোর পর সেখানে গ্যাস ঢুকতে থাকলে স্মিথকে হাসতে দেখা যায়। সেসময় তিনি পরিবারের স্বজনদের ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমি তোমাদের ভালোবাসি’।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই থেকে চার মিনিট স্মিথের শরীর মোচড়াতে থাকে। পাঁচ মিনিটের মতো তিনি ভারী শ্বাস নিতে থাকেন। এরপর তাকে মৃত ঘোষণা করা হয়।

চিকিৎসকদের মতে, অক্সিজেন ছাড়া নাইট্রোজেনে শ্বাস নিলে দেহকোষগুলো ছিঁড়ে যায়, যাতে মানুষের মৃত্যু হয়।

এর আগে ২০২২ সালে আলাবামা প্রাণঘাতী ইনজেকশন দিয়ে স্মিথের মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়েছিল।

তখন দণ্ড কার্যকরের সিদ্ধান্ত স্থগিত করা হয়। ২০২৩ সালের মে মাসেও দ্বিতীয় দফায় মৃত্যুদণ্ড কার্যকরের প্রচেষ্টা চালানোর এ সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করেছিলেন স্মিথ। এরপর অঙ্গরাজ্যটির গভর্নর কে আইভি মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করার ঘোষণা দেন এবং এর কয়েক মাস পর নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এ ঘটনায় মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমায়র বলেছেন, “প্রথম চেষ্টাতেই স্মিথকে হত্যা করতে ব্যর্থ হয়ে, আলাবামা তাঁকে ‘গিনিপিগ’ হিসেবে ব্যবহার করছে। মৃত্যুদণ্ড কার্যকর করার এ পদ্ধতি আগে কখনো পরীক্ষা করা হয়নি, যা বিশ্ব দেখছে।’

উল্লেখ্য, কেনেথ ইউজিন স্মিথ ১৯৮৯ সালে এক ধর্ম যাজকের স্ত্রী এলিজাবেথ সেনেটকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন।

এলিজাবেথ সেনেটকে খুন করার জন্য কেনেথ স্মিথ এবং তাঁর এক সহযোগীকে ভাড়া করেছিলেন সেনেটের স্বামী চার্লস সেনেট। আইনজিবীরা বলেছেন, স্ত্রীর বিমার টাকা পেতে এ ষড়যন্ত্র করেছিলেন চার্লস। পরে তিনি আত্মহত্যা করেন। এ হত্যার ঘটনায় স্মিথের সহযোগীকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়।

সূত্র: বিবিসি, রয়টার্স

Tag :

Update Time : ০৪:৫২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪