ঢাকা ১১:০২ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিলেন পাকিস্তানের নবনির্বাচিত সংসদ সদস্যরা

শপথ নিলেন পাকিস্তানের নবনির্বাচিত সংসদ সদস্যরা। বৃহস্পতিবার এক ঘণ্টা বিলম্বে দেশটির ১৬তম জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশন শুরু হয়। এরপর নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করান বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ। খবর জিও নিউজের।

নতুন শপথ গ্রহণকারী আইনপ্রণেতাদের মধ্যে রয়েছেন- মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) চেয়ারম্যান নওয়াজ শরীফ, প্রেসিডেন্ট শেহবাজ শরীফ, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-এর কো-চেয়ারম্যান আসিফ জারদারি, চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি এবং জমিয়ত উলেমা-ই-ইসলাম, ফজল (জেইউআই-এফ)-এর চেয়ারম্যান মাওলানা ফজলুর রহমানসহ দলগুলোর নির্বাচিত নেতারা।

এছাড়াও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান গহর খানসহ পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা এবং সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) এমপিরাও শপথ নিয়েছেন।

তবে এর আগে নির্বাচনে কথিত কারচুপির অভিযোগে পার্লামেন্টেই প্রতিবাদ জানায় দলটি। এসময় হট্টগোল শুরু হয়। পরে পিটিআই আইনপ্রণেতাদের শান্ত এবং সকল সদস্যকে শপথ পাঠ করান স্পিকার।

এদিকে আগামীকাল ১ মার্চ জাতীয় পরিষদের স্পিকার ও ডেপুটি স্পিকার এবং ৪ মার্চ প্রধানমন্ত্রী নির্বাচন করবেন নবনির্বাচিত এমপিরা।

Tag :

শপথ নিলেন পাকিস্তানের নবনির্বাচিত সংসদ সদস্যরা

Update Time : ০৯:০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪