ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক। ফরিদপুরে পরীক্ষা কেন্দ্র থেকে ১৫৪ শিক্ষার্থীর ওএমআর শিট গায়েব কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব নারীদের এবার এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং’ বা প্রযুক্তি নকলের কাজ শুরু করেছে ইরান : আইআরজিসি হরমুজ প্রণালি আবার চালু করাসহ চলমান যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের একটি নতুন প্রস্তাব যশোর সফরে তারেক রহমান

প্রাথমিকে শিক্ষক নিয়োগের সংশোধিত ফলাফলে উত্তীর্ণ ৪৬ হাজার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় গ্রুপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) সংশোধিক ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রকাশিত ফলে ৪৬ হাজার ১৯৯ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। আজ সোমবার (২২ এপ্রিল) রাত দেড়টায় এ ফলাফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান।

তিনি জানান, তৃতীয় ধাপের পরীক্ষায় ৪৬ হাজার ১৯৯ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।

এর আগে, গতকাল রোববার (২১ এপ্রিল) দুপুরে ফলাফল প্রকাশ করা হয়েছিল। ওই ফলাফলে ২৩ হাজার ৫৭ জন উত্তীর্ণ হন। কিন্তু মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি পরিলক্ষিত হওয়ায় এসব সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনঃমূল্যায়ন কাজ করা হয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের কারিগরি টিম এই পুনঃমূল্যায়ন কাজ শুরু করে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপর রাতেই এই সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনঃমূল্যায়নপূর্বক নিরীক্ষান্তে সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এ ফলাফল পাওয়া যাবে। এছাড়াও উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলে মেসেজ পাবেন। মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।

উল্লেখ্য, গত ২৯ মার্চ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে ঢাকা-চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই বিভাগের ৪১৪টি কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা হয়। এতে প্রার্থী ছিলেন প্রায় সাড়ে তিন লাখ।

এর আগে, ২ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে তিন বিভাগের ২২ জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হন।

তারও আগে গত বছরের ৮ ডিসেম্বর প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জেলাগুলোতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৯ হাজার ৩৩৭ জন। মৌখিক পরীক্ষা শেষে প্রথম ধাপে ২ হাজার ৪৯৭ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

Tag :

ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন

প্রাথমিকে শিক্ষক নিয়োগের সংশোধিত ফলাফলে উত্তীর্ণ ৪৬ হাজার

Update Time : ০২:৫৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪